টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 13 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্তে নিহত ৫

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
June 13, 2026 7:47 pm

আসামের জোরহাটে ভারতীয় বিমানবাহিনীর একটি এএন-৩২ পরিবহন উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে পাঁচ সদস্য নিহত হয়েছেন। শনিবার (১৩ জুন) বিমানবাহিনী জানিয়েছে, নিহতরা হলেন স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা এবং অগ্নিবীর কর্মসূচির আওতায় নিয়োগপ্রাপ্ত দুই সদস্য খেমারাম কুমাবত ও দানিশ আলম। সূত্র: এনডিটিভি।

ঘটনাটি ঘটেছে আজ শনিবার সকাল ১০টার দিকে। জোরহাট এয়ার ফোর্স স্টেশনে নিয়মিত উড্ডয়নের সময় বিমানটি অবতরণের মুহূর্তে স্টেশন প্রাঙ্গণেই বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার পরপরই উড়োজাহাজে আগুন ধরে যায়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রাথমিক তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে বিমানবাহিনী। এখনো বিধ্বস্তের কারণ জানা যায়নি। নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তাঁদের পাশে থাকা হবে।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, তিনি ঘটনার বিষয়ে অবগত হয়েছেন এবং বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছেন।

এএন-৩২ দুই ইঞ্জিনের সোভিয়েত আমলের সামরিক পরিবহন বিমান। ভারতীয় বিমানবাহিনীতে এটি দীর্ঘদিন ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাহাড়ি এলাকা, গরম-আর্দ্র আবহাওয়া সব পরিবেশেই এই বিমান সক্ষম। প্রায় সাড়ে সাত টন মালামাল, ৫০ জন সৈন্য বা ৪২ জন প্যারাট্রুপার বহন করতে পারে এটি। বাহিনীর কাছে বর্তমানে প্রায় ১০০টি এএন-৩২ রয়েছে।

উল্লেখ্য, কয়েক মাস আগেই আসামের কার্বি আংলং জেলায় একটি এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হন। তার অল্প সময়ের মধ্যেই এই নতুন দুর্ঘটনা ঘটল। বিমানবাহিনী এখন পুরো ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর–১ আসনে ধানের শীষের পক্ষে শ্রমিক দলের গণসংযোগ

ডেমরা উত্তর সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় দুই শিক্ষার্থী নিহত

তথ্য জানতে চাওয়ায় সাংবাদিকের উপর ক্ষেপলেন গোয়ালন্দের কৃষি কর্মকর্তা

তথ্য জানতে চাওয়ায় সাংবাদিকের উপর ক্ষেপলেন গোয়ালন্দের কৃষি কর্মকর্তা

স্কটল্যান্ডে বাংলাদেশের কনসাল ড. ওয়ালী তছর উদ্দিনকে ইবিএফসিআই’র সংবর্ধনা প্রদান

হিজবুল্লাহর হামলায় প্রাণ গেল ইসরায়েলি কমান্ডারের, ভেস্তে গেল বিয়ের অনুষ্ঠান

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার

অজ্ঞাতনামা মারাদেহ

পারিবারিক বিষয় নিয়ে ছয় মাসের ছেলের সামনে মায়ের আত্মহত্যা

রাঙ্গামা‌টি‌তে ভারীবর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী বিতরণ

দেশে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

রাউজানে ২৩৩ টি পূজামণ্ডপে সরকারি বরাদ্দের চাল বিতরণ