টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 13 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়,বেশি সক্রিয় ৪ বিভাগে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 13, 2026 7:59 pm

দেশে ধেয়ে আসছে একটি শক্তিশালী বৃষ্টিবলয়, যা আগামী ১৮ জুন থেকে অন্তত ১২ দিন সক্রিয় থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। শনিবার (১৩ জুন) সংস্থাটির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোষ্টে বলা হয়, বছরের প্রথম বর্ষাকালীন এই বৃষ্টিবলয় ১৮ থেকে ১৯ জুনের মধ্যে সক্রিয় হতে পারে এবং পর্যায়ক্রমে ২৯ থেকে ৩০ জুন পর্যন্ত এর প্রভাব থাকতে পারে। এই বৃষ্টিবলয়ের প্রভাবে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিডব্লিউওটি আরও জানায়, এটি বর্ষাকালীন বৃষ্টিবলয় হওয়ায় ঝড় ও বজ্রপাত তুলনামূলকভাবে কম থাকতে পারে। তবে স্বাভাবিক দমকা হাওয়া ও বাতাসের পরিবর্তনশীল প্যাটার্নের কারণে কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে বজ্রপাত হতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকা থেকে ৫৬ অপরাধী গ্রেফতার

আদানি বিদ্যুৎ নিয়ে আমাদের সঙ্গে খেলা করছে : স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর উত্তরায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত

পুরান ঢাকার এলাকার একটি বাসা থেকে থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিপুল পরিমাণ সিমেন্টসহ ১১ জন পাচারকারী আটক

অনলাইনে জুয়া-প্রতারণা ৬১ জনের ৪৪৫ টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

রাজধানীর শ্রম ভবনের সামনে গার্মেন্টস এক্সিকিউটিভের মৃত্যু

কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময়

১২-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীরা পাবেন রেশন সুবিধা!

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সাভারে নফল রোজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত