টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 14 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‎নাসিরনগরে অটোরিক্সা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটো চালকের মৃত্যু,

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
June 14, 2026 8:58 am

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের নুরপুর গ্রামের টেন্ডারপাড়ায় অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাউছার মিয়া (২৫) নামে এক অটো চালকের মৃত্যু হয়েছে।
‎

গত শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার গোকর্ণ ইউনিয়নের নুরপুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃত কাউছার মিয়া নুরপুর গ্রামের টেন্ডারপাড়া মিনার উদ্দিনের ছেলে।
‎
‎পুলিশ ও স্থানীয়রা জানান, কাউছার মিয়া পেশায়  একজন অটোরিকশাচালক। প্রতিদিনের মতো শনিবার দুপুরেও নিজ বাড়িতেই অটোরিকশা চার্জ দেওয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে। স্থানীয়রা ও স্বজনরা মুমূর্ষু অবস্থায় তাকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেছেন কর্মরত চিকিৎসক।
‎

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তার এই মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
‎

এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অটোরিকশা চার্জ দেওয়ার সময় একজন অটো চালক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে বলে আমরা শোনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে আইনগত প্রক্রিয়া চলমান আছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢাকা দক্ষিণে জলাবদ্ধতার ৩৩ ‘হটস্পট’ শনাক্ত: ডিএসসিসি প্রশাসক

মিরপুরে হেয়ার ফ্যাশন বিডি লিমিটেডের মালিক নুর ইসলাম আ.লীগের দোসর মানুষের সাথে প্রতারণা ও সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে অনেক সম্পদের মালিক বনে গেছেন!

পিজি হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতার জামিন

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৭৫৮, আক্রান্ত ৯৬৯

দক্ষিণ কেরাণীগঞ্জে ব্যবসায়ী অপহরণ ও নির্মম নির্যাতন, ৫০ লাখ টাকা চাঁদা দাবি

মাটি সরানো পরিকল্পিত, পদ্মা সেতুর নিরাপত্তায় কোনো ঝুঁকি নেই: মন্ত্রী

বিএনপি নেতার গাড়ি প্রবেশ নিশ্চিতে কাটা হলো বেড়িবাঁধের ২০টি গাছ!

ব্রিকসের প্রথম দিনেই বৈঠকে বসছেন মোদি-শি