টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 14 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের শুভ সূচনা

প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
June 14, 2026 8:07 pm

স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খুব একটা ভালো কাটেনি বাংলাদেশ নারী দলের। এরপর ইংল্যান্ডে গিয়ে প্রস্তুতি ম্যাচেও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। তবে মূল মঞ্চে শুরুটা জয় দিয়েই করেছে নিগার সুলতানা জ্যোতির দল। রোববার (১৪ জুন) বার্মিংহ্যামে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে টাইগ্রেসরা। ডাচদের ১৪০ রান ৫ বল হাতে রেখেই টপকে গেছেন জ্যোতি-শারিমনরা।

রান তাড়ায় দুই ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস ও দিলারা আক্তার বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দেন। তাদের ওপেনিং জুটিতে আসে ৬৭ রান। ৩৩ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫০ রান করে জুয়াইরিয়া জয়ের ভিত গড়ে দেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তবে এরপরই আচমকা ছন্দপতন হয়। ১৮ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগ্রেসরা। জ্যোতি ও সোনহানা মোস্তারি শূন্য ও ৪ রানে ফিরে যান। এরপর অবশ্য আর বিপদ হতে দেননি শারমিন আক্তার সুপ্তা ও স্বর্ণা আক্তার। দুইজনের ৫৬ রানের জুটিতে জয় পায় বাংলাদেশ। সুপ্তা করেন ৩৭ আর স্বর্ণার ব্যাট থেকে আসে ১৭ রান। দারুণ জয়ের ম্যাচে আরেক ওপেনার দিলারা আক্তার খেলেন ২৩ বলে ২৬ রানের একটি ইনিংস।

ডাচদের হয়ে ক্যারোলিন ডি ল্যাঞ্জ ৪ ওভারে ২৭ রান দিয়ে নেন ২ উইকেট। এর আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে নেদারল্যান্ডস। বাংলাদেশের বোলাররা নিয়মিত উইকেট তুলতে লাগলে ৭৬ রানেই ৫ উইকেট হারায় ডাচরা।

এরপর ৩ নম্বরে নামা অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটার বাবাতে ডি লিড একাই লড়াই চালিয়ে গেছেন। ফিফটি হাঁকিয়ে দলকে এনে দেন লড়াকু পুঁজি। বাকিদের আসা যাওয়ার মিছিলের ভিড়ে ৪৫ বলে ৫ চারে করেছেন ঠিক ৫০ রান।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন পেসার মারুফা আক্তার। একটি করে উইকেট নিয়েছে ফারিহা তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান ও ঋতু মনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

উলিপুর রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক কমিটির মেয়াদ শেষ, তিন সদস্যের পরিচালনা কমিটি গঠন

আসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্তে নিহত ৫

রাজধানীর র‌্যাব পরিচয়ে ডাকাতি মামলার অন্যতম আসামী আতিকুর গ্রেপ্তার

ডেমরাসালামবাগ বাসায় ঝুলছিল এক নারী

গীতার আলোয় নৈতিক ও মানবিক প্রজন্ম গড়ার প্রত্যয়ে ‘গীতারধ্বনি’ পুরস্কার বিতরণী

ইরান নয়, সাইপ্রাসের ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন হামলা চালাতে পারে ইসরায়েল

নানিয়ারচর জোন কমান্ডার কর্তৃক বিদায়ী সংবর্ধনা ও ক্রীড়া পুরুস্কার বিতরণ

জনপ্রিয় চেয়ারম্যান জনাব,সাঈদআলী সংবর্ধনা

সম্পত্তি ও বাড়ি দখলের বিরোধে ভাইকে গলা কেটে হত্যা করে বোন

কুমিল্লা বুড়িচং থানা পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজা উদ্বার আটক-২