টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 25 March 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি অফিসে দুর্নীতি ঠেকাতে অভিনব সিদ্ধান্ত ড.ইউনূস 

প্রতিবেদক
টুডে সময় সংবাদ ডেক্স নিউজ
March 25, 2025 3:51 pm

সরকারি অফিসগুলোতে দুর্নীতি ঠেকাতে অভিনব সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।ভবিষ্যতে সেবা পেতে কোনো নাগরিককে যেন হয়রানির শিকার হতে না হয়,ঘুষ দিতে না হয়,সেজন্য ই-ফাইলিং ব্যবস্থা চালু করা হচ্ছে।

মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনূস এ কথা বলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি বলেন, পুরো বিশ্ব বুঝে গেছে,আমরা জাতি হিসেবে সততার পরিচয় বহন করি না।দেশবাসীর মতো আন্তর্জাতিক সম্প্রদায়ও চায় আমরা দুর্নীতি মুক্ত হই।তারা আমাদের সঙ্গে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ করতে চায়। দুর্নীতিমুক্ত হওয়া ছাড়া বাংলাদেশের কোনো গতি নেই।

প্রধান উপদেষ্টা বলেন,বর্তমান সরকারের মেয়াদকে দুর্নীতিমুক্ত রাখার পাশাপাশি আগামী দিনেও সরকারের পৃষ্ঠপোষকতায় দুর্নীতি ঠেকাতে বদ্ধপরিকর।

ড. ইউনূস বলেন,দুর্নীতি প্রতিরোধের অংশ হিসেবে সরকারি অফিসগুলোতে ই-ফাইলিং ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছি।এই ব্যবস্থা চালু হলে দুর্নীতি কমে আসবে এতে কোন অফিসে,কোন টেবিলে,কোন ফাইল আটকে আছে তা দেখা যাবে সহজেই।অসহায় নাগরিকদের টুঁটি চেপে ধরে অবিশ্বাস্য পরিমাণ টাকা দিতে বাধ্য করা হয়। টাকার যে লেনদেন ও ভোগান্তির মুখোমুখি হতে হয়,সেটা থেকে নাগরিকদের বাঁচানোর জন্য আমরা বদ্ধপরিকর।

এ সময় নাগরিকদের পরামর্শ চেয়ে প্রধান উপদেষ্টা বলেন, অনলাইনে সেবা চালুর মাধ্যমে কিভাবে দুর্নীতি প্রতিরোধ করা হয়,সে বিষয়ে আমাদের লিখুন-ই-মেইল করুন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাতে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

বাংলাদেশের টেকসই অবকাঠামো উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে: মার্কিন রাষ্ট্রদূত

কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা

প্রাইভেটকারের তেলের ট্যাংকে ৪২ হাজার ইয়াবা, দুই তরুণীসহ আটক ৩

ডব্লিউএইচওর ‘অনির্দিষ্টকালের ছুটি’ প্রসঙ্গে নিরপেক্ষ তদন্তের দাবি পুতুলের

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবকে মৃত্যু

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আওয়ামী লীগ পুরোপুরি নিষিদ্ধ হবে কি না সেটি নির্ধারিত হবে আদালতে

সংসদের বিশেষ কমিটির প্রথম সভায় ৪০ অধ্যাদেশ

পারস্য উপসাগরে মার্কিন সেনারা হাঙ্গরের খোরাক হবে: ইরানের মুখপাত্র