রাজধানীর শাহবাগ থানার প্রেসক্লাব মোড়ে ইউ টার্ন করার সময় ট্রাকের চাপায় মোঃ সেন্টু ইসলাম (৪৫) নামেরএক মোটরবাইক আরোহীর মৃত্যু।
মঙ্গলবার (২২ জুলাই) রাত একটার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে দুই টার দিকে মৃত ঘোষণা করে।
নিহতের বন্ধু আল-আমিন জানান, আমার বন্ধু প্রেসক্লাব মোরে মোটরসাইকেল ইউ টান করার সময় পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক সেন্টুকে চাপা দেয় এতে ট্রাকের নিচে চাকায় পিষ্ট হয়ে মাথার মগজ বেরিয়ে যায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান,নিহতের বাসা ঢাকার চকবাজারের ইসলামবাগের ঈদগাহ মাঠ এলাকার আলাউদ্দিন খালাসিক সন্তান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক )মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে ।



















