টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 21 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালাল মাজারের দানবাক্স সিলগালার ৩ দিন পর ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

প্রতিবেদক
সিলেট ব্যুরো
June 21, 2026 8:49 pm

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে। রোববার (২১ জুন) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ থাকলেও, তার বদলির সুনির্দিষ্ট কোনো কারণ সেখানে জানানো হয়নি।

প্রশাসনিক ও রাজনৈতিক মহলের ধারণা, সম্প্রতি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার ইস্যুতে ডিসি সারওয়ার আলমের নেওয়া কিছু উদ্যোগের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১২ জুন তিনি মাজার পরিদর্শনে গিয়ে মাজারের আয়-ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করার ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার তিনি মাজারের আগের দানবাক্সগুলো সিলগালা করে নতুন দানবাক্স স্থাপন করেন এবং মাজারের ঐতিহাসিক তিনটি দানের ডেগও সিলগালা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এই ঘটনাকে ঘিরে স্থানীয়ভাবে তীব্র বিতর্ক সৃষ্টি হয়। এক পক্ষ এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখলেও, মাজার ভক্ত ও অনুসারীরা এর তীব্র প্রতিবাদ জানান। তাদের দাবি, প্রায় সাতশ বছরের মাজার পরিচালনা রীতি ও ঐতিহ্যকে ক্ষুণ্ণ করা হয়েছে। যে প্রক্রিয়ার মধ্য দিয়ে দানবাক্সে সিলগালা করা হয়েছে, এটা মোটেও সঠিক পদ্ধতি নয়। এটা মাজার ও অলি-আউলিয়াবিরোধী কর্মকাণ্ড। হিসাব চাইতেই পারেন কেউ। কিন্তু জোরজবরদস্তি করে যেভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছে, সেটা ঠিক নয়।

গত বছরের ১৮ আগস্ট তিনি সিলেটের ডিসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। এর আগে তিনি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। সিলেটে সাদাপাথর লুট ও চুরির ঘটনার পর ব্যাপক আলোচনার মুখে তখন জেলা প্রশাসকের পদে পরিবর্তন আনা হয়েছিল।

দায়িত্ব থেকে প্রত্যাহারের বিষয়ে সারওয়ার আলম নিশ্চিত করলেও, এর কারণ নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি। বর্তমান প্রজ্ঞাপনে নতুন জেলা প্রশাসক হিসেবে কে স্থলাভিষিক্ত হবেন, তা এখনো জানা যায়নি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন

রাজারহাটে এনসিপি নেতার বিরুদ্ধে অপপ্রচার ফেসবুক পোস্টে থানায় অভিযোগ

বাবাকে হত্যায় অভিযুক্ত ছেলে বিদেশে পালানোর সময় গ্রেফতার

রাজধানীর কলাবাগান ফ্রিজের ভেতর থেকে ১ নারীর মরদেহ উদ্ধার

সরবরাহ কমের জন্যে নয়, তেলের সংকট তৈরি করা: মির্জা ফখরুল

শ্রীশ্রী গৌরাঙ্গবাড়ী সেবাশ্রমে ১৪২তম উত্তরায়ণ সংক্রান্তি উপলক্ষে ষোড়শ প্রহরব্যাপী মহোৎসব উদযাপন

রাজারহাটে “হয় তুমি মাদক ছাড়ো, নইলে তুমি এলাকা ছাড়ো” স্লোগানকে সামনে রেখে মানববন্ধন

ট্রেনে ধাক্কায় মৃত্যু

রাজধানীর রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ মৃত্যু 

রাজবাড়ীতে বিষাদ সিন্ধুর রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী আজ

একই পদে দুইজনের এমপিও: রাজারহাটের মুছল্লীপাড়া মাদ্রাসায় বড় জালিয়াতি