টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 23 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর ৭ পয়েন্টে বিজিবি মোতায়েন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 23, 2026 4:05 pm

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে রাজধানীর সাতটি পয়েন্টে বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার বিজিবির এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রাজধানীর ধানমন্ডি, শাহবাগ, আবরার ফাহাদ এভিনিউ, বাংলামোটর, কাওরান বাজার, শেরেবাংলা নগর ও মহাখালীসহ বিভিন্ন পয়েন্টে বিজিবি মোতায়েন করা হয়েছে।এদিকে দেশের বিভিন্ন জেলায় সেনা ও বিজিবি মোতায়েন করা হয়েছে। সতর্ক অবস্থানে রয়েছে তারা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ উপলক্ষে ঢাকা, গাজীপুর, গোপালগঞ্জসহ ছয় জেলায় গতকাল সোমবার থেকে শুরু হয়েছে সেনাবাহিনীর কার্যক্রম, এরই অংশ হিসেবে ৩০ জুন পর্যন্ত সেনাবাহিনী স্থানীয় প্রশাসনকে সহায়তা করবে।স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সোমবার জানিয়েছেন, আওয়ামী লীগের সম্ভাব্য অপতৎপরতা রুখতেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনা মোতায়েন করা হয়েছে।

একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজারে বিজিবি মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে ৩০ জুন পর্যন্ত দায়িত্ব পালন করবে বিজিবি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শপথ নিলেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং

রাজধানীতে ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সাভারে বিক্ষোভ সমাবেশ

নাসিরনগরে যুবক হত্যার জেরে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট

বনানী থেকে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার

ইরান যুদ্ধে আমিরাতকে রক্ষায় সেনাসহ আয়রন ডোম পাঠিয়েছিল ইসরায়েল

২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট: হাসনাতকে স্পিকার

নাসির নগরে হারিয়ে গেছে ঐতিহ্যবাহী কাউন চাষ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রীর সঙ্গে লেক ভ্রমণে ডা. জুবাইদা

চাঁদপুরে ওয়াজ মাহফিলে সাংবাদিকদের নিয়ে আব্বাসীর বিতর্কিত মন্তব্য