ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর গ্রামে গতকাল দুই পক্ষের সৃষ্ট সংঘর্ষে নাজিমুদ্দিন (২৫) নামে এক যুবক নিহত হওয়ার জেরে প্রতিপক্ষের বাড়ি ঘর ব্যাপক হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
স্থানীয় সুত্রে জানাযায়, গতকাল শুক্রবার জুম্মা নামাজ শেষে বুড়িশ্বর গ্রামের দুই প্রভাবশালী নয়া বাড়ী গোষ্ঠী ও ডাইলা বাড়ির গোষ্ঠীর মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে নাজিমুদ্দিন ২৫ নিহত হওয়াকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
এরই ধারাবাহিকতায় আজ শনিবার ৫ সেপ্টেম্বর প্রতিপক্ষের সমর্থকরা দল বেধে আর এক প্রতিপক্ষের বাড়ি ঘর হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে হামলা,লুটপাট ও ভাংচুর করে এবং ঘরে থাকা মুল্যবান জিনিসপত্র লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। হামলার আতঙ্কে অনেকই বাড়ি ঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে গেছে।
হামলা, ভাংচুর ও লুটপাট ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



















