টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 25 March 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গুজবের মহোৎসব চলছে,এটা পরাজিত শক্তির বড় হাতিয়ার প্রধান উপদেষ্টাঃ- ড.মুহাম্মদ ইউনূস

প্রতিবেদক
টুডে সময় সংবাদ ডেক্স নিউজ
March 25, 2025 3:54 pm

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় গুজবের যেন এক মহোৎসব চলছে,গুজবকে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পরাজিত শক্তির মস্ত বড় হাতিয়ার বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস বলে,
দেশকে অস্থিতিশীল করার জন্য একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে।অভিনব সব প্রক্রিয়ায় গুজব ছড়ানো হচ্ছে।এক ছবির সঙ্গে অন্য ছবি জুড়ে দেওয়া হচ্ছে,ঘটনা একটা ছবি আরেকটা এরকম ফটোকার্ড বানিয়ে,অন্য দেশের ঘটনাকে এ দেশের ঘটনা হিসেবে চালিয়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করে ফেলছে।যতই নির্বাচন কাছে আসবে এর রূপ আরও ভয়ংকর হতে থাকবে।কারা এর পেছনে আছে,কেন আছে তা আপনাদের সবারই জানা আছে।

তিনি আরও বলেন,
আমরা এ গুজব ও মিথ্যা তথ্যের প্রচারণা রোধ করতে জাতিসংঘের সহযোগিতা চেয়েছি।জাতিসংঘ মহাসচিবের মোকাবিলায় আমাদের সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়ে গেছেন।

প্রধান উপদেষ্টা বলেন,
দেশবাসীকে আমি স্মরণ করিয়ে দিতে চাই,জুলাই অভ্যুত্থানের প্রথম পর্ব সফলভাবে সমাপ্ত হয়েছে। প্রথম পর্বের সমাপ্তির মধ্য দিয়ে অভ্যুত্থানের দ্বিতীয় পর্ব শুরু হলো।সবসময় মনে রাখতে হবে আমরা কিন্তু যুদ্ধাবস্থায় আছি।গুজব হলো এই জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পরাজিত শক্তির মস্ত বড় হাতিয়ার। গুজব দেখলেই গুজবের সূত্রের সন্ধান করতে থাকবেন।গুজবকে অবহেলা করবেন না।বহু অভিজ্ঞ সমর বিশারদ এই গুজবের পেছনে দিনরাত কাজ করছে,সীমাহীন অর্থ এর পেছনে নিয়োজিত আছে।এর মূল লক্ষ্য জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করা। আমরা তাকে ব্যর্থ হতে দিব না।

তিনি জানান,
আমাদের সামগ্রিক ঐক্য পলাতক শক্তির গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে।তারা এ ঐক্য ভাঙতে চায়। তাদের অভিনব কৌশল আপনি টেরই পাবেন না। আপনি বুঝতেই পারছেন না কখন তাদের খেলায় আপনি পুতুল হয়ে গেছেন।আমাদের সচেতনতা এবং সামগ্রিক ঐক্য দিয়েই এ গুজবকে রুখতে হবে। পলাতক অপশক্তির ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিতে হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ৩৪০ বাংলাদেশি

বিদেশি কর্মী নিয়োগের নতুন নির্দেশনা মালয়েশিয়ার, পার হতে হবে ৮ ধাপ

বীরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ উদ্বোধন

সৌদি আরব থেকে চট্টগ্রাম আসার ফ্লাইটে নারীর মৃত্যু

আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হলে রোহিঙ্গা সংকট মানবিক বিপর্যয়ে রূপ নিতে পারে: প্রধানমন্ত্রী

সাবেক আইজিপি ড. এম. এনামুল হক আর নেই

মেয়ে জাইমাকে নিয়ে ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে সিনেমা হলে প্রধানমন্ত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন : বিজেপি এগিয়ে ১৮০ আসনে, তৃণমূল ১০৪

অস্তিত্বসংকটে নাসিরনগরে অসংখ্য খাল- বিল

নাসিরনগরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গোশত ও  ঈদ সামগ্রী বিতরণ