টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 24 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যবসার লাইসেন্স পেতে লাগবে সর্বোচ্চ ১৪ দিন: বাণিজ্যমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 24, 2026 8:52 pm

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিনিয়োগের পরিবেশ উন্নত করতে ব্যবসার লাইসেন্স প্রদান প্রক্রিয়া সহজ ও দ্রুত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে লাইসেন্স পেতে যে দীর্ঘসূত্রিতা রয়েছে, তা কমিয়ে সর্বোচ্চ ১৪ দিনের মধ্যে লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করা হবে। বুধবার (২৪ জুন) মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতার একটি হলো ব্যবসার লাইসেন্স প্রাপ্তির জটিল ও সময়সাপেক্ষ প্রক্রিয়া। এই প্রক্রিয়াকে আরও গতিশীল ও বিনিয়োগবান্ধব করতে সরকার কাজ করছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, একটি দেশের অর্থনীতির গতি অনেকাংশে এসএমই খাতের সম্প্রসারণের ওপর নির্ভর করে। এ খাতকে আরও শক্তিশালী করতে নতুন করে আরও বিসিক শিল্পপার্ক স্থাপনের পরিকল্পনা রয়েছে। সরকারের লক্ষ্য এসএমই খাতে প্রায় পাঁচ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বিগত সরকার স্বল্প সময়ে বিপুল পরিমাণ ঋণ গ্রহণ করলেও তার প্রতিফলন অর্থনৈতিক উন্নয়নে দৃশ্যমান হয়নি।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে তিনি বলেন, পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সরবরাহ ব্যবস্থার মধ্যবর্তী পর্যায়ে অযৌক্তিক মূল্যবৃদ্ধির সুযোগগুলো বন্ধ করা হবে। একই সঙ্গে আমদানিনির্ভর প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিকে, বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বিভিন্ন ভোগ্যপণ্য আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে ১৬৭ কোটি ২৪ লাখ টাকায় ২২ হাজার ৫০০ মেট্রিক টন মসুর ডাল, ৩৬৭ কোটি ৯০ লাখ টাকায় ২ কোটি লিটার পাম তেল এবং ২৭৭ কোটি ১৬ লাখ টাকায় ২ কোটি লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত গৃহীত হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

এখন বাংলাদেশের প্রাপ্য সম্মানটুকু দেওয়ার সময় এসেছে: ইয়ান বিশপ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

নৌপথে অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা: নৌপরিবহন প্রতিমন্ত্রী

আল-জাজিরার বিশ্লেষণ মোদির আমন্ত্রণে ভারতে আসা ইরানি জাহাজকে ডুবিয়ে দিয়ে কী বার্তা দিল যুক্তরাষ্ট্র

ভারতের চার কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বিক নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে র‌্যাব-৪

জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

বরিশাল জেলার ধর্ষণ মামলার আসামি সোহেল হাওলাদার গ্রেপ্তার