টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 29 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে হোয়াইটওয়াশ করে আইরিশদের ইতিহাস

প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
June 29, 2026 6:18 am

ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় এক রূপকথা বললেও হয়তো কম বলা হবে! বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে শুধু ম্যাচ হারিয়েই ক্ষান্ত হয়নি আয়ারল্যান্ড, নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো হারিয়েছে সিরিজ, মেতেছে হোয়াইটওয়াশের মহোৎসবে।

অন্যদিকে শ্রেয়াস আইয়ারের কাঁধে নেতৃত্ব তুলে দিয়ে নতুন যুগের ভারতের শুরুটা হলো চরম এক বিভীষিকার মধ্য দিয়ে। আইরিশদের প্রথম ম্যাচের জয়কে অনেকে ‘ফ্লুক’ বা ভাগ্যের খেলা ভেবে নিলেও, দ্বিতীয় ও শেষ ম্যাচে আইরিশরা দাপুটে জয় তুলে নিয়ে তারা প্রমাণ করেছে এ জয় স্রেফ কাকতালীয় ছিল না। শেষ ম্যাচে ১ রানের নাটকীয় হারে তাই শূন্য হাতেই আয়ারল্যান্ড ছাড়তে হচ্ছে টানা দুইবারের টি-টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়নদের।বেলফাস্টে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক আইয়ার। তবে আগে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৪ রানের এক লড়াকু পুঁজি দাঁড় করায়। দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রানের ইনিংস খেলেন হ্যারি টেক্টর। এছাড়া ৩৭ রানের ঝড়ো ইনিংস খেলেন বেন কালিটজ। বাকিদের মধ্যে জর্জ ডকরেল ১৯, রস এডায়ার ১৬ এবং অধিনায়ক লোরকান টাকার করেন ১৫ রান। ভারতের হয়ে বল হাতে প্রিন্স যাদব ৩টি এবং আর্শদীপ সিং ও শিভম দুবে ২টি করে উইকেট নেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বৃষ্টি বাঁধার মুখে পড়ে ভারত। তবে ওভার না কমলেও ভারতের ইনিংসে শুরুতেই মরণকামড় বসান ভারতীয় বংশোদ্ভূত আইরিশ বোলার জাই মুন্দ্রা। তার বলে দুই ওপেনার সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা দুজনেই ‘গোল্ডেন ডাক’ মেরে বিদায় নিলে সফরকারীদের মনোবল পুরোপুরি ভেঙে যায়।

এরপর ঈশান কিষাণ ১২, অধিনায়ক আইয়ার ১০ ও অক্ষর প্যাটেল ১৪ রান করে দ্রুত বিদায় নিলে দল চরম সংকটে পড়ে। শেষের দিকে তিলক ভার্মা ৪৬ বলে ৫৫ রান করে ভারতের আশা বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করলেও আইরিশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে একা পেরে ওঠেননি। তিলক বিদায় নেওয়ার পর ভারতের শেষ আশাটুকুও শেষ হয়ে যায়। শেষ বলে ছক্কা হওয়ায় ম্যাচের ব্যবধান কমিয়েছে শুধু ম্যান ইন ব্লুরা। তাতে বিশ্বচ্যাম্পিয়নদের ১ রানে হারিয়ে ঐতিহাসিক সিরিজ পায় আইরিশরা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে, ‘স্বামী*স্ত্রী নিহত,

কুমিল্লায় নামাজরত মাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

বিশ্বের সেরা’ যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ, কী আছে এটিতে?

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল ও শোকবইয়ে স্বাক্ষর

নারী আসন ইসিতে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত জোটের প্রার্থীরা

কুমিল্লায় আন্তঃজেলা সিএনজি চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার চোরাই গাড়ি

গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু ২১ বাংলাদেশিসহ উদ্ধার ২৬

সাগর-রুনি হত্যা মামলা,তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের মেডিকেল টিমের বিনামূল‍্যে মশা প্রতিরোধী ক্রিম ও লিফলেট বিতরণ কার্যক্রম

রৌমারীতে আনন্দ উল্লাসের মধ্য দূর্গাপূজার বিসর্জন