টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 30 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের মেডিকেল টিমের বিনামূল‍্যে মশা প্রতিরোধী ক্রিম ও লিফলেট বিতরণ কার্যক্রম

প্রতিবেদক
কে এস ইসলাম
September 30, 2026 7:32 pm

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও পরামর্শ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্তৃক গঠিত মেডিকেল টিমের উদ্যোগে আজ ঢাকার হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ এ জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সভাপতি জনাব আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন-এর নির্দেশনায় এ কার্যক্রমে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ডা. লোহানী মোহাম্মদ তাজুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বেলাল হোসেন নাজিম ,ডাঃগালিব হাসান এবং সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মাহমুদুল হাসান খান সুমন ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এসময় আরও উপস্থিত ছিলেন হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ এর অধ্যক্ষ জনাব ফেরদৌস হাসান ,সিনিয়র শিক্ষক অধ্যাপক আবুল কালাম আজাদ ,অত্র কলেজ ছাত্রদলের সদ্য সাবেক নিবাচিত সদস্য সচিব আসাদুজ্জামান মাসুদ ।

ডেঙ্গু সম্পর্কিত জরুরি স্বাস্থ্যনির্দেশনা ও সুনির্দিষ্ট পরামর্শ প্রদান করা হয়। বিশেষ করে ডেঙ্গুর লক্ষণ, জ্বরের সময় করণীয় ও বর্জনীয়, পর্যাপ্ত তরল গ্রহণ, বিপজ্জনক লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে যাওয়ার প্রয়োজনীয়তা এবং মশার প্রজননস্থল ধ্বংসসহ ডেঙ্গু প্রতিরোধের বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়।

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা, সতর্কতা ও সম্মিলিত উদ্যোগই পারে মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইউরোপের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠছে ইরান: ন্যাটো প্রধান

কোতোয়ালি দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত

ডিআরইউতে বড় পরিসরে সাংবাদিকতায় এআই বিষয়ক প্রশিক্ষণ শুরু

আগামী ঈদেই সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে: সড়ক পরিবহনমন্ত্রী

মাদকবিরোধী অভিযান

রাজধানীতে মাদকবিরোধী অভিযান ৪,৬৪০/= পিস ইয়াবা-সহ গ্রেপ্তার ২

গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ-চারা বিতরণ কর্মসূচি ও শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক

শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা

সাগর থেকে দুটি তিমি নিয়ে এসেছি, আরও দুটি হাঙর আসছে: চিফ হুইপ

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক ও ছিনতাই বিরোধী সেনাবাহিনী ও র‍্যাব-২ এর বিশেষ অভিযানে দেশীয়-অস্ত্র ও মাদকদ্রব্য-সহ ১৭ জন গ্রেপ্তার