টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 29 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রিকেটার নাঈমকে হেনস্তা: ৩ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 29, 2026 1:09 pm

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা করার ঘটনায় পুলিশের দোষ থাকার সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছেন তদন্ত কমিটির কর্মকর্তারা।

রবিবার (২৮ জুন) রাতে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলীর কাছে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, এ ঘটনার যাবতীয় বিষয় খতিয়ে দেখে দোষীদের চিহ্নিত করেছেন তদন্ত কমিটি। ঘটনার পর যাদের বিরুদ্ধে প্রথমে ব্যবস্থা নেওয়া হয়েছিল তার বাইরেও কিছু পুলিশ সদস্যের দোষ মিলেছে প্রতিবেদনে। এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন ও সুপারিশের ভিত্তিতে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে পুলিশ সদস্যদের আচরণগত ও মানবিক বিষয়ে বিশেষ প্রশিক্ষণ, নিয়মিত ব্রিফিং, দায়িত্ব পালনে পেশাদারিত্ব বাড়াতে মোটিভেশনাল সেশন, শৃঙ্খলাভঙ্গের ঘটনায় দ্রুত বিভাগীয় ব্যবস্থা নিশ্চিত করাসহ তদন্ত প্রতিবেদনে সাত দফা সুপারিশ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে, প্রাথমিক তদন্তে অপেশাদার আচরণের অভিযোগে নগরের খুলশী থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম ভূঁইয়া ও কনস্টেবল মো. রাসেল চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়। এই দুইজনসহ আরও এক পুলিশ সদস্যের দোষ প্রমাণ পাওয়ার কথা তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেছে কমিটির সদস্যরা।

প্রসঙ্গত, গত ১২ জুন রাতে নগরীর লালখান বাজার মোড়ে অটো রিকশা আটকে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে খুলশী থানায় নিয়ে যায় পুলিশ। নানাভাবে হুমকি-ধমকির পাশাপাশি এসময় মারধর করার অভিযোগ করেন ভুক্তভোগী ক্রিকেটার নাঈম হাসান। ওই দিন ঢাকা প্রিমিয়ার ডিভিশনের ম্যাচ খেলে বিমানে করে চট্টগ্রাম এসেছিলেন নাঈম। বিমানবন্দর থেকে অটোরিকশায় করে চান্দগাঁও এলাকায় নিজের বাসায় যাওয়ার পথে তাকে পুলিশ ধরে নিয়ে যায়। ঘটনাটি চট্টগ্রামসহ সারাদেশে সমালোচনার জন্ম দেয়।

বিষয়টি নজরে আসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবালের। পরে তিনিও বিষয়টি নিয়ে পুলিশসহ নানা মহলে ফোন করেন। ঘটনার যাবতীয় বিষয় খতিয়ে দেখতে ও ভুক্তভোগী নাঈমের স্বাস্থ্যগত বিষয় দেখভাল করতে ঢাকা থেকে পাঠান একটি টিমকেও। পরে ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের ফোন পেয়ে নড়েচড়ে বসে পুলিশ।

একপর্যায়ে পরিবারের সদস্য এবং পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা থানায় গিয়ে নাঈমকে ছাড়িয়ে আনেন। নাঈমের বাসায় গিয়ে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন কমিশনার হাসান মো. শওকত আলী। গত ১৮ জুন কমিটি প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও কমিশনার কমিটিকে আরও চার কার্যদিবস সময় দেন। সেসময় শেষ হওয়ার পর রোববার কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। এ ঘটনায় নাঈম হাসানের ভাই কামরুল আলম দুই পুলিশ সদস্য ও সোর্স সোহেলকে আসামি করে মামলা করেছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

উত্তরায় বিভিন্ন অপরাধে গ্রেফতার ৮

বেনজীরকে ফিরিয়ে এনে বিচার কাজ সম্পন্ন করা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনোই সংস্কারের কথা বলিনি: মির্জা ফখরুল

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

মুন্সিগঞ্জে দুর্বৃত্তের গুলিতে আহত ব্যবসায়ী ঢাকা মেডিকেলে ভর্তি

আবাসিক হোটেল থেকে মরাদেহ উদ্ধার

রাস্তায় পড়েছিল এক বৃদ্ধের মারদেহ

ইরানের তেল রপ্তানি বন্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন মার্কিন ট্রেজারিমন্ত্রী

উলিপুর রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক কমিটির মেয়াদ শেষ, তিন সদস্যের পরিচালনা কমিটি গঠন

জাতিসংঘ মহাসচিবের বার্তা আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে

ঢাকা মেডিকেলে ভিপি নূরকে দেখতে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত মুগ্ধর ভাই স্নিগ্ধ