টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 30 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১ হাজার অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করলেন যুবদল নেতা জাহিদ হোসেন মোড়ল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 30, 2026 8:07 pm

রাজধানীর মোহাম্মদপুরের ৩২ নম্বর ওয়ার্ডে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ সহায়তা বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন মোড়ল।

সম্প্রতি মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকাসহ ৩২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় প্রায় এক হাজার পরিবারের মাঝে সৌজন্য উপহার হিসেবে চাল বিতরণ করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাহিদ হোসেন মোড়ল বলেন, “বিগত দিনগুলোতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

তিনি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাসিক প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়

ঘরে ঘরে ডেঙ্গু, হাসপাতালে জায়গা নেই: ময়মনসিংহে উদ্বেগ

সাংবাদিক আজহার আলীকে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

ঝিনাইদহে সাংবাদিককে ‘মিথ্যা মামলায়’ কারাগারে পাঠানোর অভিযোগে বিক্ষোভ সমাবেশ

কুড়িগ্রামে ১০দিনে ট্রাফিক পুলিশের ১৭ লাখ টাকার বেশি জরিমানা

চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণে চারজন দগ্ধ জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি

সৌদির সঙ্গে মিল রেখে রাজশাহীর পুঠিয়ায় ঈদ উদযাপন

তিতাসে একজন প্রধান শিক্ষক সাংবাদিক, ইমাম ও কবিরাজ!

মনসুর আলী মেডিকেল কলেজের নতুন নাম ‘সিরাজগঞ্জ মেডিকেল কলেজ’

ভূরুঙ্গামারী সরকারি কলেজে নবাগত শিক্ষার্থীদের জাঁকজমকপূর্ণ নবীন বরণ