টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 1 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কর্ণফুলী নদীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণে দগ্ধ ৬

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 1, 2026 8:38 am

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করে রাখা একটি মাছ ধরার জাহাজের ইঞ্জিন রুমে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ছয়জন দগ্ধ হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর পৌনে ১টার দিকে চট্টগ্রাম নগরের সদরঘাট থানার সাম্পানঘাট এলাকায় মুরিংয়ে নোঙর করা এফভি ‘দেশ ফিশিং’ জাহাজে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

দগ্ধরা হলেন— ক্যাডেট ইঞ্জিনিয়ার আশিকুজ্জামান তামিম, গ্রিজার রুবেল, ডেক কর্মী শাহ আলম, উইঞ্চ অপারেটর নিজাম উদ্দিন, ডুবুরি রাসেল এবং নাবিক ছিদ্দিক আহমেদ।

জানা গেছে, সমুদ্রে মাছ আহরণ শেষে সোমবার দুপুরে জাহাজটি কর্ণফুলী নদীর সাম্পানঘাট এলাকার মুরিংয়ে নোঙর করে। মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে জাহাজটির ইঞ্জিন রুমে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে সেখানে আগুন ছড়িয়ে পড়লে দায়িত্বরত ছয় নাবিক দগ্ধ হন। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।

এ ঘটনায় মঙ্গলবার বিকেলে জাহাজটির ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ (৪২) সদরঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার জানান, জাহাজের ইঞ্জিন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ছয়জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ফ্যামিলি কার্ডে টাকা পেয়েছেন ৩৭ হাজার ৮১৪ পরিবারের ‘নারী প্রধান’: প্রধানমন্ত্রী

ঢাকায় পুলিশের অভিযানে একদিনে গ্রেফতার ৫৬৪

ট্রাম্প দিলো ‘বোমা হামলা’র হুমকি, ‘নতুন কার্ড’ নিয়ে প্রস্তুত ইরান

প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বিমানবন্দর বাবুস সালাম মার্কেটে চাঁদাবাজদের হামলা লুটপাট, পুলিশের ভুমিকা রহস্যজনক

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সৌদি আরব, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন শাহবাজ শরিফ

চীনের তিয়েনআনমেন স্কয়ারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নওগাঁ জেলার বদলগাছিতে পুলিশ সুপারের সাথে শিক্ষার্থীদের মা/দক, বাল্যবিবাহ এবং সাইবার ক্রাইম সংক্রান্তে সচেতনতামূলক মতবিনিময়

কুমিল্লায় নামাজরত মাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

আমিনবাজারে মহাসড়কের বর্জ্য অপসারণ ও নিমগাছ রোপণ করা হবে’