টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 1 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিদায়ী অর্থবছরে প্রবাসী আয়ের পালে হাওয়া, রিজার্ভে স্বস্তি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 1, 2026 12:43 pm

সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে প্রবাসী আয়ের পালে হাওয়া লক্ষ্য করা গেছে। পুরো অর্থবছরে প্রবাসীরা পাঠিয়েছেন তিন হাজার ৫৪৪ কোটি ২০ লাখ (৩৫.৪৪২ বিলিয়ন) মার্কিন ডলার। যা আগের অর্থাৎ ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৩ শতাংশ বেশি। প্রবাসী আয়ে ইতিবাচক ধারা অব্যাহত থাকায় রিজার্ভেও স্বস্তি এসেছে। আমদানি ব্যয় মেটানোর পরও একটা স্বস্তিদায়ক অবস্থায় রয়েছে দেশের রিজার্ভ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে ১ জুলাই থেকে ২৯ জুন পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছিল ৩ হাজার ২১ কোটি ৩০ লাখ (৩০.২১৩ বিলিয়ন) মার্কিন ডলার।এদিকে, সদ্য গত হওয়া জুন মাসের প্রথম ২৯ দিনে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ২৬৮ কোটি ৬০ লাখ (২.৬৮৬ বিলিয়ন) মার্কিন ডলার। আগের বছরের একই সময়ে এই অংক ছিল ২৭০ কোটি ৭০ লাখ (২.৭০৭ বিলিয়ন) মার্কিন ডলার। ফলে জুন মাসের প্রথম ২৯ দিনের হিসেবে রেমিট্যান্স আগের বছরের একই সময়ের তুলনায় দশমিক ৮ শতাংশ কমেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, গত মে মাসে দেশে প্রবাসী আয় এসেছে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় যা ১৫ দশমিক ৩৪ শতাংশ বেশি। গত বছরের মে মাসে ২৯৬ কোটি ৯৪ লাখ ৬০ হাজার ডলার প্রবাসী আয় এসেছিল।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গত এপ্রিলে ৩১২ কোটি ৭০ লাখ ও মার্চে প্রায় ৩৭৫ কোটি ডলারের প্রবাসী আয় দেশে এসেছিল। এর আগে গত ফেব্রুয়ারিতে ৩০২ কোটি, জানুয়ারিতে ৩১৭ কোটি ও গত ডিসেম্বরে ৩২২ কোটি ডলার প্রবাসী আয় দেশে এসেছিল। ফলে গত ডিসেম্বর থেকে টানা ছয় মাস ধরে তিন বিলিয়ন বা তিন শ কোটি ডলারের বেশি প্রবাসী আয় দেশে এসেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় চোরের দেয়া তথ্যে জামাত নেতার ওয়ারড্রবে মিললো অস্ত্র ও গুলি

কৃষকের ছদ্মবেশে আত্মগোপন করে পলাতক আসামি গ্রেফতার

এবার ভারত মহাসাগরে মার্কিন-ব্রিটিশ ঘাঁটিতে ইরানের হামলা

তিতাসে অস্ত্র ও গুলিসহ ৪ নারী গ্রেফতার

স্কটল্যান্ডে বাংলাদেশের কনসাল ড. ওয়ালী তছর উদ্দিনকে ইবিএফসিআই’র সংবর্ধনা প্রদান

নবীজির আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক

আসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্তে নিহত ৫

কুড়িগ্রাম সীমান্তে নিজ রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা

মার্চের ২৮ দিনে রেমিট্যান্স এলো ৩৩৩ কোটি ডলার

মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থী আহত এক