টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 26 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তিতাসে অস্ত্র ও গুলিসহ ৪ নারী গ্রেফতার

প্রতিবেদক
এস এ ডিউক ভূইয়া তিতাস
October 26, 2025 11:04 am

কুমিল্লার তিতাস উপজেলায় অস্ত্র ও গুলিসহ চার নারীকে গ্রেফতার করেছে পুলিশ ও সেনাবাহিনী। গত শনিবার দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, শাহপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী ফারজানা (২৯), জসিমের স্ত্রী আমিনা (৩৭), জহিরের স্ত্রী জুবেদা (৩৩) ও আব্দুল কাদিরের স্ত্রী শান্তি বেগম (৬০)।থানা সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১২টার দিকে তিতাস থানার অফিসার ইনচার্জ খালেদ সাইফুল্লাহর নেতৃত্বে পুলিশের একাধিক চৌকস টিম শাহপুর গ্রামের নজরুল ইসলামের বাড়িতে অভিযান চালায়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ সময় সেখান থেকে ১টি বিদেশি রিভলবার, ৬ রাউন্ড গুলি, ১টি এলজি বন্দুক ও ২টি পাইপগান উদ্ধারসহ তিন নারীকে গ্রেফতার করা হয়।
পরে সেনাবাহিনীর সহায়তায় একই রাতে একই এলাকার আব্দুল কাদিরের বাড়িতে পৃথক অভিযান চালিয়ে ১০টি সীসা কার্তুজ ও ৫টি ধারালো অস্ত্র উদ্ধার এবং আরও এক নারীকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ সাইফুল্লাহ বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার দুপুরে তাদের কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে।”

 

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‎সাংবাদিককে হুমকি ও লাঞ্ছনার অভিযোগে সাধারণ ডায়েরি

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রংমিস্ত্রির মৃত্যু

আশাপুর বাজারে হা-ডু-ডু ফাইনাল; বড়টিয়া চ্যাম্পিয়ন

এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী

রমনার ইস্কাটনে একটি ভবনে এসির মেরামতের কাজ করার সময় উপর থেকে পড়ে এসি মিস্ত্রির মৃত্যু

পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দ্বিতীয় দফার বৈঠক নিয়ে অনিশ্চয়তা,যুক্তরাষ্ট্রের শর্তে আপত্তি ইরানের

সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে: মাহদী আমিন

যাত্রাবাড়ী দ্রুতগামী ট্রাকে ধাক্কায় প্রাণ গেল পথশিশুর

এবার কোরবানিযোগ্য পশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখ: প্রাণিসম্পদমন্ত্রী