টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 2 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খেলার জেরে সালিশি বৈঠকে বিএনপি দুই নেতাকে কুপিয়া জখম,‘’নিহত এক’’আহত এক 

প্রতিবেদক
কে এস ইসলাম
July 2, 2026 10:20 am

রাজধানীর আদাবর থানার মোহাম্মদপুর নবোদয় হাউজিংএলাকায় ব্রাজিলের খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে সালিশি বৈঠকে বিএনপি’র দুই নেতাকে কুপিয়ে জখম ঢামেকে আবুল বাশার বাদশা (৩৫) নামের একজনের মৃত্যু ও মো:সাদ্দাম হোসেন (৩৫)) নামের একজন ঢামেকে ভর্তি হয়েছে।

বুধবার(০১ জুলাই)রাত সাড়ে ১১টার দিকেগুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে ২জনকে ভর্তি দেওয়া হয়। রাত বারোটার দিকে ১০১নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাত বারোটার দিকে আবুল বাশার বাদশা মৃত্যু হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তাকে হাসপাতালে নিয়ে আসা ভাই সবুজ জানান, আমার ভাই আদাবরের নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক ও নবোদয় হাউজিং ইউনিট বিএনপি সভাপতি মো:সাদ্দাম (৩৫)। রাতে
নবোদয় হাউজিং এলাকায় ব্রাজিলের খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে সালিশি বৈঠক চলাকালীন সময়।
আদাবর থানা বিএনপির সদস্য হাবিবুর রহমানের নেতৃত্বে ৮ থেকে ১০ জন আমার ভাই ও সাদ্দামের উপরে হামলা চালায় পরে দুজনকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে আমরা দুজনকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়,ওখানে অবস্থার অবনতি হলে পরে দুজনকেই ঢাকা মেডিকেলে নিয়ে আসলে আমার ভাই বাদশা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ও ও সাদ্দাম ভর্তি রয়েছে।

তিনি আরো জানান, গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল থানার পূর্বদরিল্লা গ্রামে আব্দুল গফুরের ছেলে ।বর্তমানে মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এর ১৮ নম্বর বাসায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশক্যাম্পে ইনচার্জ ( পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, মোহাম্মদপুরের আদাবর নবোদয় হাউজিং এলাকা থেকে দুজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে আবুল বাশার বাদশা নামের একজনের চিকিৎসাধীন মৃত্যু হয়েছে ও এই ঘটনায় একজন চিকিৎসাধীন রয়েছে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।বাহক ভাই সজিব ০১৭৭৪-৯৯৬৯৫৯

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাসের ভাড়া কত বাড়বে, চূড়ান্ত সিদ্ধান্ত আজ

তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাব দিল চীন নিজস্ব প্রতিবেদক

রাস্তায় পড়েছিল অচেতন অবস্থায় এক বৃদ্ধ ঢামেকে নিয়ে এলে তার মৃত্যু হয়

বিআরটিএ’র মেট্রো -৪ সার্কেলের আওয়ামী লীগের দোসর ও দুর্নীতিবাজ উচ্চমান সহকারী হারুন ইসলাম এখনো বহাল তরীয়তে রয়েছে। অবৈধভাবে অঢেল সম্পদের মালিক বলে অভিযোগ উঠেছে

নাসিরনগরে প্রচেষ্টা যুব ফাউন্ডেশনের পাঠাগার উদ্বোধন

ইউক্রেন যুদ্ধে নান্দাইলের মামুনের মৃত্যু, মরদেহ ফেরত চান স্বজনরা

ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

কুমিল্লা দেবিদ্বারে ৮ সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,‘ প্রধান আসামি আটক!

ধর্মীয় সম্প্রীতি ও ভালোবাসার আহ্বান লায়ন খোরশেদ আলমের

কুমিল্লা চৌদ্দগ্রামে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযানে দুইজনের কারাদণ্ড, জব্দ এস্কেভেটর ও ট্রাক