টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 2 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের আয়োজনে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় চত্বরে পরিবেশ সচেতনতায় লিফলেট ও চারা বিতরণ কর্মসূচি

প্রতিবেদক
স ম জিয়াউর রহমান
July 2, 2026 6:48 pm

চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ, জলবায়ু, কৃষি ও সেবামূলক সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন ও বর্ষব্যাপী বৃক্ষ রোপণ-বিতরণ কর্মসূচির অংশ হিসেবে আজ ২ জুলাই, বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর আন্দরকিল্লাস্থ চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের সামনে জনসাধারণের মাঝে পরিবেশ সচেতনতায় লিফলেট ও চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা : একরামুল হক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলশী থানার কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস এম লিয়াকত হোসেন, টেরিবাজার বসবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান, মনির আহমেদ চেয়ারম্যান ফাউন্ডেশনের সভাপতি মো. মোসলেম উদ্দিন, ফুলের হাসি ফাউন্ডেশনের সভাপতি সাবরিনা আফরোজা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে আবু সুফিয়ান বলেন, সরকারের ঘোষণা বছরে ৫ কোটি চারা রোপণ কর্মসূচী সফল করতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান-সংস্থা এবং সামাজিক সংগঠন সমূহ যেভাবে এগিয়ে এসেছে তা প্রশংসার দাবিদার। সরকারের কর্মসূচী সফলে সবার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকলে সবুজে ভরে উঠবে দেশ এবং জলবায়ু পরিবর্তনের সংকট মোকাবিলা সহজ হবে। তিনি সকলকে যার যার অবস্থান থেকে বৃক্ষ রোপণ ও পরিবেশ উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।

সংগঠনের উপদেষ্টা ও সংগঠক রোটারিয়ান এস এম আজিজের সভাপতিত্বে ও সংগঠনের সভাপতি স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, সদস্য (এডমিন) আকতার হোসেন নিজামী, সদস্য জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, মোহাম্মদ কাউসার, মো: আব্দুল মোমেন, মো: মুজিবুর রহমান, কাজী সাইফুল ইসলাম, মোহাম্মদ ইয়াসিন ভূঁইয়া।

সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রধান অতিথি জনসাধারণের মাঝে চারা বিতরণ এবং সিভিল সার্জন কার্যালয়ের সামনে দশটা বিভিন্ন ধরনের চারা রোপণ করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে পুলিশে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেডে আহত ৩৬ জান

মার্কিন ঘাঁটিগুলো এবার ‘নরক’ দেখবে: ইরান

নানিয়ারচর সেনা জোন কর্তৃক শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ

সৌদির সঙ্গে মিল রেখে রাজশাহীর পুঠিয়ায় ঈদ উদযাপন

ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র

বিকল্প সভাপতি মির্জা ফখরুল প্রধানমন্ত্রীকে সভাপতি করে গঠন হলো একনেক

নাসিরনগরে ডাকাতির অভিযোগে সোহেল গ্রেপ্তার, আতঙ্কে এলাকাবাসী

উত্তরায় নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

মাফিয়া আমলের রাষ্ট্রপতি হলেও বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন সাহাবুদ্দিন’

রাজধানীর পুরান ঢাকার জজ কোর্টে হাজিরা দিতে এসে গুলিতে প্রান গেল মামুনের