টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 3 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে বাঘের গালিবাফের সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিনের সাক্ষাৎ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 3, 2026 8:06 pm

ইসরায়েলের নারকীয় হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা অনুষ্ঠানে যোগ দিতে তেহরান পৌঁছেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। সেখানে আজ শুক্রবার তিনি ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেইজে দুই স্পিকারের বৈঠকের ছবি প্রকাশ করে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ আজ তেহরানে ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইসলামী পরামর্শ পরিষদের (ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলি) স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে বৈঠক করেছেন।এতে আরও বলা হয়, ইরানের সর্বোচ্চ নেতা মরহুম আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ উপলক্ষে ইরান সফররত বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও বাংলাদেশ প্রতিনিধিদলকে আন্তরিকভাবে স্বাগত জানান স্পিকার গালিবাফ। মাননীয় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। তিনি জাতীয় শোকের এ সময়ে বাংলাদেশ সরকার ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ইরান সরকার এবং ভ্রাতৃপ্রতিম ইরানের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

স্পিকার আরও উল্লেখ করেন, ইরান ও বাংলাদেশের মধ্যে শতাব্দীপ্রাচীন বন্ধুত্ব, গভীর সাংস্কৃতিক সম্পর্ক এবং জনগণের সঙ্গে জনগণের নিবিড় যোগাযোগের ঐতিহ্য বিদ্যমান।

তিনি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক শান্তি সমঝোতা স্মারক (এমওইউ) সম্পাদনে স্পিকার গালিবাফের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, এই সমঝোতা ইরানের জনগণ এবং বৃহত্তর অঞ্চলের জন্য দীর্ঘস্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথ সুগম করব ।

তিনি চলমান শান্তি প্রক্রিয়ার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং আশা করেন, সংশ্লিষ্ট সব পক্ষ সংলাপ ও কূটনীতির মাধ্যমে বিদ্যমান অমীমাংসিত বিষয়গুলোর টেকসই সমাধান অর্জনে এই ইতিবাচক অগ্রগতিকে কাজে লাগাবে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশে সফরের জন্য স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

এর আগে, স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে তেহরানে পৌঁছান। সেখানে পৌঁছালে বিমানবন্দরে তাকে এবং বাংলাদেশ প্রতিনিধিদলকে আন্তরিকভাবে স্বাগত জানান ইরানের ইসলামী পরামর্শ পরিষদের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবায়েই।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় হাজী ইয়াছিনের উদ্যোগে দেশনেত্রী খালেদা জিয়ার আরোগ্য কামনায় কোরআনখানি, খাবার বিতরণ ও বিশেষ দোয়া

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মাছের পোনা অবমুক্ত করলেন কর্নেল তানভীর হোসেন

“স্বাধীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে নতুন বিপ্লবের ডাক শফিকুর রহমানের”

ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ১২ বিলিয়ন ডলার

কবিতা

কুমিল্লা মনোহরগঞ্জে হাজীপুরা বালিকা দাখিল মাদ্রাসার ২১তম বার্ষিক খতমে কোরআন ও দোয়ার মাহফিল

নগরজুড়ে সতর্ক প্রহরায় নিরাপত্তা বাহিনী

পাহাড় কেটে বিপিসির ভবন নির্মাণ : কাজ বন্ধ অভিযানে

বীরগঞ্জের মোহনপুরে জমজমাট ঐতিহ্যবাহী পাতা খেলা, দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

বঙ্গবীরের নেতৃত্বে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন’শোকাবহ আগস্ট’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন