টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 5 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে যৌতুকের জন্য আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ, ‘চিকিৎসাধীন’ গৃহবধূর মৃত্যু

প্রতিবেদক
কে এস ইসলাম
July 5, 2026 8:23 pm

রাজধানীর মিরপুরে স্বামীর আগুনে দগ্ধ হওয়া শিফা বেগম (১৯) নামে এক গৃহবধূ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। যৌতুকের দাবিতে স্বামী সোহেল তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।

রোববার (৫ জুলাই) বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শিফার মৃত্যু হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহতের বাবা জাহাঙ্গীর আলম জানান, প্রায় আট মাস আগে গার্মেন্টসকর্মী সোহেলের সঙ্গে শিফার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে শিফার ওপর বিভিন্নভাবে নির্যাতন চালানো হতো।
তিনি অভিযোগ করে বলেন, গত ২৪ জুন রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-২ এলাকার বড় বাগ আমজাদ গার্মেন্টস সংলগ্ন বাসায় সোহেল শিফার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাত ১২টার দিকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করেন। তবে ঘটনাটি তাদের পরিবারকে জানানো হয় গভীর রাতে।

তিনি আরও জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিফা নিজেই জানিয়েছিলেন,যৌতুকের লোভে তার স্বামী শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন। দীর্ঘ ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর রোববার বিকেলে তিনি মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. হারুনুর রশিদ জানান, (২৪ জুন) রাতের দিকে শিফাকে হাসপাতালে আনা হয়। তার শরীরের ৬৫ শতাংশ দগ্ধ ছিল। অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়।চিকিৎসাধীন অবস্থায় রোববার (০৫ জুলাই) বিকেলে তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প পরিদর্শক মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে। পরিবারের অভিযোগ অনুযায়ী, স্বামীর আগুনে দগ্ধ হওয়ার ঘটনায় শিফার মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী সোহেল পলাতক রয়েছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভূরুঙ্গামারীতে মাওলানা জুবায়ের হোসাইন ইসলামী আন্দোলনে যোগদান “ইসলামী আন্দোলনের বিকল্প নেই”

৯ বছর পদোন্নতি বন্ধ মাউশিতে শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের অবস্থান

ফজলুল হক মুসলিম হলের আলোচিত শাহাদাত হোসেন নাঈম ছাত্রদলের সাধারণ সম্পাদক থেকে বহিষ্কার

আসিফ আকবরের নামে থানায় জিডি

রাতেই ৮ অঞ্চলের জন্য সতর্কতা ঢাকায় ঝোড়ো বৃষ্টির আভাস

স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

পাবনা ব্যাংকার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বিজিবি কর্মকর্তা রেদোয়ানুলসহ ৪ জনের শুনানি ৪ ডিসম্বর

ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে ‘ট্রিগারে আবার আঙুল রাখবো’: হিজবুল্লাহ

ছিনতাইয়ে সময় দুই ছিনতাইকারী জনতার হাতে গণধোলাইয়ে আহত