টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 7 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভঙ্গুর অর্থনীতি সামাল দেওয়াই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 7, 2026 5:15 pm

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি মোকাবিলা করা বর্তমান সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে রাজধানীর রমনার অফিসার্স ক্লাবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের আগেই রাষ্ট্রের বিভিন্ন সমস্যার ক্ষেত্রগুলো চিহ্নিত করেছে সরকার। এসব সংকট মোকাবিলায় পরিকল্পিতভাবে কাজ করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি আরও বলেন, দেশের মানুষের উদ্যোক্তা মনোভাবকে কাজে লাগিয়ে অর্থনীতিকে আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে।

অনুষ্ঠানে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান, পরিচালনা পর্ষদের সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা গ্রাহকসেবার মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর বিমা কার্যক্রম সম্প্রসারণ এবং দেশের বিমা খাতের উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মার্চের ২৩ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৮৩ কোটি ডলার

বীরগঞ্জে ধানের শীষের বিজয় প্রত্যয়ে শ্রমিক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগতদের বরণ

মানবতাবিরোধী অপরাধের মামলা যেকোনো দিন ইনুর বিরুদ্ধে রায়

বীরগঞ্জে বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা কর্মশালা

ইরানি ড্রোন ঠেকাতে ওড়াতে হচ্ছে যুদ্ধবিমান ব্যয় সামলাতে যুক্তরাষ্ট্র- ইসরায়েলের হিমশিম

ঈদের ছুটিতেও কর্মব্যস্ত ঢাকা মেডিকেল

মিটফোর্ড হাসপাতালে অন্তঃসত্ত্বা রোগীর চিকিৎসা অবহেলার অভিযোগে ছাত্রদলের নেতাকর্মীরা কর্মরত চিকিৎসকদেরকে মারধর করেছেন

রাজারহাটে র‍্যাবের অভিযানে আটক চার মাদক কারবারি জেলহাজতে

মিরপুরে যৌতুকের জন্য আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ, ‘চিকিৎসাধীন’ গৃহবধূর মৃত্যু