টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 28 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের ছুটিতেও কর্মব্যস্ত ঢাকা মেডিকেল

প্রতিবেদক
কে এস ইসলাম
May 28, 2026 10:17 pm

স্বাস্থ্যসেবায় বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এখনও শেষ ভরসার জায়গা। ঈদের ছুটিতেও স্বাস্থ্যসেবায় সরব ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ। ইনডোরে ঈদের দিনেও ভর্তি দুই হাজারের বেশী রোগী। চালু রয়েছে প্যাথলজি, এক্সরেসহ অন্যান্য জরুরী স্বাস্থ্যসেবা।

দেশসেরা মেডিকেল হিসেবে ঢাকা মেডিকেলের কাছে মানুষের চাওয়া অনেক বেশি। সীমিত সম্পদেই রোগীদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করা, রোগীদের মুখে হাসি ফোটানোর কঠিনতম কাজটি করতে হয় ঢাকা মেডিকেলের চিকিৎসক-নার্স আর স্বাস্থ্যকর্মীদের। এরকমটাই বলছিলেন ঈদের দিনে হাসপাতাল পরিদর্শনে আসা ঢাকা মেডিকেলের উপপরিচালক ডাঃ মোঃ আশরাফুল আলম।
ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আসাদুজ্জামান বলেন ঢাকা কিংবা ঢাকার বাইরের যেকোনো জটিল রোগীদের কাছে ঢাকা মেডিকেল এখনও বিশ্বাসের জায়গা। বিছানা খালি না থাকলেও মানবিকতা বিবেচনায় এইসব জটিল রোগীকে ফেরাতে পারে না ঢাকা মেডিকেল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ঈদের দিনে হাসপাতাল পরিদর্শনে আসেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ প্রভাত চন্দ্র বিশ্বাস, অধ্যাপক ইন্দ্রজিত, অধ্যাপক নজরুল, সহকারী পরিচালক ডাঃ শায়লা, সহকারী অধ্যাপক ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ নোমান, সহকারী অধ্যাপক ও আবাসিক সার্জন ডাঃ অভিসহ অন্যান্য চিকিৎসক নেতৃবৃন্দ। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন ঈদ কিংবা অন্য ছুটিতেও সেবা দিয়ে যান চিকিৎসক, নার্স আর সহায়ক কর্মচারীরা। সীমাবদ্ধতার মধ্যেও ঢাকা মেডিকেল পরিবার সাধ্যমত চেষ্টা করে সেরা সেবাটা নিশ্চিত করতে। ঈদ উপলক্ষে ঢাকা মেডিকেলের প্রস্তুতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।

কর্তব্যরত চিকিৎসক, নার্স এবং কর্মচারীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে তারা রোগীদের চিকিৎসার খোঁজ নেন। এসময় আরো উপস্থিত ছিলেন কর্মচারী নেতা শিপন , আজিমসহ তাদের সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

ঈদের দিনে কর্তব্যরত সাংবাদিকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উপপরিচালক ডাঃ মোঃ আশরাফুল আলম তাদের সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুয়েতের তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা আংশিক উৎপাদন বন্ধ

আমি নির্বাচন করব সুন্দরভাবে, ‘সবাইকে তথ্য দিয়ে সহায়তা করব,‘নবাগত,জেলা প্রশাসক!

রূপনগরে আগুনে ঘটনায় অবশেষে মোছাঃ মারজিয়ার লাশ ঢামেক মর্গে এই নিয়ে১৭টি মরদেহ

কাহারোল উপজেলা বিএনপির নির্বাচনী জনসভা

চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষাও স্থগিত

নিখোঁজ মার্কিন বিমানসেনাকে নিয়ে রহস্য তৈরি করছে ইরান

শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার

সামনের পরীক্ষার টেনশনে গলায়ফাঁস দিয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

​সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে ‘ভুয়া’ আখ্যা দিলেন ডিলার উজ্জ্বল চন্দ্র রায়

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ফুটপাতে চায়ের দোকানে চা খাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু