টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 7 August 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরতী রানীর মৃত্যু 

প্রতিবেদক
কে.এস.ইসলাম
August 7, 2025 12:51 pm
বিমান দুর্ঘটনা

গাজীপুরের গাছা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরতী রানী (৫২) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারির নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডাঃশাওন বিন রহমান জানান,গত ভোর রাতে জাতীয় বার্নে নিবিড় পরিচর্যা কেন্দ্র(আইসিইউ) মারা যান আরতী রানী তার শরীরে ৯৭ শতাংশ দগ্ধ ছিল। এই ঘটনায় তার আত্মীয় বিমান সরকার নামের আরো একজন নিবিড় পরিচর্যা কেন্দ্র (আই সি ইউ) তে ভর্তি আছে তার ৯৫শতাংশ দগ্ধ তার অবস্থাও আশংকাজনক।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

উল্লেখ্য,গত সোমবার বিকেলের দিকে গাজীপুরের গাছা এলাকার একটি বাসায় রান্না করার সময় সিলিন্ডারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে।এতে ৩জন দগ্ধ হলে তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরী বিভাগে নিয়ে আসলে দগ্ধ কম থাকায় ১জনকে সেই সময় ছেড়ে দেওয়া হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত