টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 23 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ অধিবেশনের চেয়ে কোনো রাষ্ট্রীয় কাজ গুরুত্বপূর্ণ নয়: স্পিকার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 23, 2026 4:54 pm

সংসদ অধিবেশন চলাকালে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের উপস্থিতি নিশ্চিত করতে জোরালো নির্দেশ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি জানিয়েছেন, রাষ্ট্রীয় যেকোনো কর্মকাণ্ডের চেয়ে সংসদ অধিবেশন সবচেয়ে বেশি গুরুত্ব পায় এবং অন্য সব কাজের ওপর এটি অগ্রাধিকার পাবে।

মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে সংসদ সদস‌্যদের দেওয়া বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এদিনের অধিবেশনে সংসদীয় ডাইরেক্টরি প্রকাশ, বিরোধীদলীয় নেতার ক্ষোভ ও সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয়।

গুরুত্বপূর্ণ বাজেট আলোচনার সময় সংসদে সংশ্লিষ্ট মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সংসদ সদস্যরা যখন নিজ এলাকার বিভিন্ন দাবি-দাওয়া বা হাসপাতালের সমস্যা নিয়ে কথা বলেন, তখন সংশ্লিষ্ট মন্ত্রীরা উপস্থিত না থাকায় কথাগুলো সরাসরি শোনা হয় না।

বিষয়টি অত্যন্ত হতাশাজনক।
বিরোধীদলীয় নেতার ক্ষোভের পরিপ্রেক্ষিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘কোনো রাষ্ট্রীয় কাজ সংসদ অধিবেশনের চাইতে বেশি গুরুত্বপূর্ণ নয়।

’
মন্ত্রীরা যেন যথাসময়ে সংসদে উপস্থিত থাকেন এবং সংসদ সদস্যদের উত্থাপিত সমস্যার প্রতিকারের চেষ্টা করেন, সে বিষয়ে তিনি নির্দেশ দেন। এ ছাড়া অধিবেশন চলাকালে সংসদের ভেতরে ছোট ছোট গ্রুপে আলাপ-আলোচনা না করার জন্যও সদস্যদের সতর্ক করেন স্পিকার।

সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ অভিযোগ করেন, মন্ত্রণালয়ের কোনো ডাইরেক্টরি না থাকায় সংসদ সদস্যরা ব্যক্তিগতভাবে দাপ্তরিক যোগাযোগে সমস্যার সম্মুখীন হচ্ছেন। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়কে দ্রুত একটি ডাইরেক্টরি তৈরির উদ্যোগ নিতে অনুরোধ জানান।

জবাবে স্পিকার জানান, ২০২৬ সালের সংসদীয় ডাইরেক্টরি প্রকাশের কাজ চলমান রয়েছে। তবে অনেক সদস্য এখনও তাদের ব্যক্তিগত তথ্য জমা না দেওয়ায় কাজে বিলম্ব হচ্ছে। তিনি দ্রুত তথ্যগুলো সংসদ সচিবালয়ে জমা দেওয়ার জন্য সদস্যদের প্রতি আহ্বান জানান।

পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ড. শফিকুল ইসলাম মাসুদ প্রবীণ রাজনীতিবিদ মির্জা আব্বাসের শারীরিক অবস্থা ও শপথ গ্রহণ সম্পর্কে জানতে চান। একইসঙ্গে ঋণ খেলাপি ও আইনি জটিলতায় থাকা আরও দুই সংসদ সদস্যের অবস্থান এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক গুজব সম্পর্কে সরকারের বক্তব্য দাবি করেন তিনি।

এ প্রসঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদকে জানান, মির্জা আব্বাস চিঠির মাধ্যমে জানিয়েছেন যে তার শারীরিক অবস্থা ক্রমাগত ভালো হচ্ছে। পুরোপুরি সুস্থ হলে তিনি সংসদে আসবেন।

তবে গুজব বা আদালতে বিচারাধীন (সাব-জুডিস) কোনো বিষয় নিয়ে আলোচনা করে সংসদের মূল্যবান সময় নষ্ট না করার জন্য স্পিকার সব সদস্যকে কঠোরভাবে নির্দেশ দেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খিলক্ষেতে একটি ফাইভ স্টার হোটেলে শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনায় হোটেলের চার স্টপ দগ্ধ

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আকাশ প্রতিরক্ষার ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র দ্রুত ফুরিয়ে যাওয়ার শঙ্কা,৩৫ হাজারের ইরানি ড্রোন ঠেকাতে ৪০ লাখ ডলার খরচ করছে যুক্তরাষ্ট্র

নুরুল হক নূরের মাথায় আঘাতের কারণে শর্ট মেমোরি লস হয়নি ঢামেক পরিচালক

এবারও হরমুজ প্রণালি পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা’

বরগুনায় নিলাম কাগজ দেখিয়ে কোটি টাকার জমি আত্মসাৎতের চেষ্টা , মিথ্যা মামলা দিয়ে হয়রানি

একযোগে ৩৪ বিচারককে বদলি ও ৪ জনের পদোন্নতি

‎অসহায় মানুষের পাশে দাঁড়ালো হেমায়েতপুর কালচারাল ক্লাব, ঈদে বিতরণ সামগ্রী

ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় নতুন নির্দেশনা

জাতিসংঘ পরিষদের সভাপতি খলিলুর রহমানকে মার্কিন রাষ্ট্রদূতের অভিনন্দন

বাজেট অধিবেশন ঘিরে ডিএমপির কঠোর নির্দেশনা