টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 24 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চার বিভাগে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 24, 2026 3:46 pm

রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এছাড়া ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ফেনী, লক্ষ্মীপুর, রাঙামাটি, বান্দরবান ও পটুয়াখালীসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।

ঢাকায় আজ দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকাল ৬টায় আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ। আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ২৯ মিনিটে।

আগামী ২৫ এপ্রিল সকাল ৯টা থেকে শুরু হওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু–একটি স্থানে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

এই সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিশ্বজুড়ে ফ্লাইট বাতিলের হিড়িক সকল ফ্লাইট কার্যক্রম স্থগিত করলো দুবাই বিমানবন্দর

ডেঙ্গু প্রতিরোধ শুরু হচ্ছে ৩ মাসব্যাপী বিশেষ অভিযান

বীরগঞ্জে নিজপাড়া ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

তিতাসে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৫ দোকান;১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

চলতি বছরেই প্রতিটি উপজেলায় ১০০ শয্যার হাসপাতাল করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

আওয়ামীলীগের দোসর এবং অর্থ যোগানদাতা ঢাকায় সিভিল এভিয়েশন সার্ভেয়ার (ড্রাফ ম্যান) কবির হোসেন ও তার স্ত্রী চম্পা, দুর্নীতি -অনিয়মের মাধ্যমে অবৈধভাবে অঢেল সম্পদ গড়েছেন!

ইতালির বিনিয়োগ আকর্ষণে চামড়া খাতে সহযোগিতা বাড়াতে আলোচনা

রোহিঙ্গা ক্যাম্প থেকে বিপুল সংখ্যক ইয়াবা-আগ্নেয়াস্ত্রসহ আটক ৩

তাকে ধাক্কায় মৃত্যু

অজ্ঞাত দ্রুতগামী গাড়ি ধাক্কায় অজ্ঞাত এক নারীর মৃত্যু

রাজধানীর শ্রম ভবনের সামনে গার্মেন্টস এক্সিকিউটিভের মৃত্যু