টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 9 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের নাম-ছবি-পদবি ব্যবহার করে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 9, 2026 9:33 am

সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যদের নাম, পদবি ও ছবি ব্যবহার করে অসত্য, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানো হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে।গত  বুধবার (৮ জুলাই) বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

ওই বার্তায় বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, পুলিশের কোনো কোনো কর্মকর্তা ও সদস্যের নাম, পদবি এবং ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে। এসব প্রচারণা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বার্তায় আরও জানানো হয়, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি বাংলাদেশ পুলিশের কোনো সদস্যের নাম, পদবি বা ছবি ব্যবহার করে অসত্য, বিভ্রান্তিকর কিংবা মানহানিকর তথ্য বা বক্তব্য প্রচার করেন, তাহলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আরও উল্লেখ করা হয়, একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যে কোনো তথ্য যাচাই-বাছাই না করে পোস্ট, শেয়ার, লাইক বা মন্তব্য করা থেকে বিরত থাকা।

বাংলাদেশ পুলিশ বলেছে, সংস্থাটি নিরপেক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য বাস্তবায়নে জনগণের সচেতনতা, সহযোগিতা এবং দায়িত্বশীল আচরণ একান্তভাবে কাম্য।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

নাসিরনগর গোকর্ণে ফিল্ম কায়দায় প্রকাশ্যে যৌন হয়রানি, তদন্তের আশ্বাস স্কুল কর্তৃপক্ষের

দ্রুতগামী গাড়ির ধাক্কায় এক বৃদ্ধা নারীর মৃত্যু

মালয়েশিয়ায় ২৯০ বাংলাদেশিসহ পাঁচ শতাধিক বিদেশি আটক

পুরান ঢাকায় কারারক্ষীর প্রিজন ট্রাকের ধাক্কায় ঠেলাগাড়ির শ্রমিক নিহত

শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজরে ইরানের আরও সাত দ্বীপ,এই সাতটি দ্বীপকে বলা হয় ইরানের ‘আর্চ ডিফেন্স’, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের চাবি

দুর্নীতির মামলা আনিসুল হকের বিরুদ্ধে চার্জশিট আমলে পলাতকদের বিরুদ্ধে ওয়ারেন্ট

ভোটগণনায় অনিয়মের অভিযোগ মমতার, যা বলল নির্বাচন কমিশন

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিক উদ্ধার করলো পাকিস্তানের নৌবাহিনী

উত্তরার এপিবিএন ডিআইজি কার্যালয়ের উপ পরিদর্শক রফিকুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির-অপকর্মের আরও ১টি ফ্ল্যাটে সন্ধান পাওয়া গেছে ! দুদুক ও প্রশাসন খতিয়ে দেখছেন ।