টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 9 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে ডিবি পরিচয়ে ছিনতাই, ঢাকা-আরিচা মহাসড়ক থেকে গ্রেপ্তার ৪

প্রতিবেদক
মোঃ ওবায়দুল খান
July 9, 2026 4:33 pm

ঢাকা-আরিচা মহাসড়কে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ করে এবং চোখ-মুখ বেঁধে আড়াই লাখ টাকার বেশি ছিনতাইয়ের ঘটনায় পুলিশ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে। তারা ব্যবসায়ী আব্দুল্লাহ আল ফাহাদ খান ও তার ছোট ভাই সিয়াম খন্দকারকে অপহরণ করে। অপহরণের সময় ডাকাতরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ফাহাদ ও সিয়ামকে গাড়িতে তোলেন। পরে তাদের চোখ ও মুখ কসটেপ দিয়ে বাধা হয় এবং মারধর করা হয়।

অপহরণকারীরা ভুক্তভোগীদেরকে প্রাণনাশের হুমকি দিয়ে দুই লাখ ৬২ হাজার ২১০ টাকা ও তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। টাকা লুটের পর ডাকাতরা রাতে তাদের চোখ-মুখ বাঁধা অবস্থায় ধাক্কা দিয়ে ফেলে চলে যায়। এর পর ভুক্তভোগী ফাহাদ ধামরাই থানায় মামলা করেন। পরে ওই থানার ওসি নাজমুল হুদা খানের নেতৃত্বে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে গাজীপুরের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ওসি নাজমুল হুদা খান বলেন, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তারা দীর্ঘদিন ধরে ডিবি সেজে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জাতীয় প্রেসক্লাব কর্মচারী ইউনিয়ন কমিটিতে নাসিরনগরে গর্বিত সন্তান

ইরান যুদ্ধে আমিরাতকে রক্ষায় সেনাসহ আয়রন ডোম পাঠিয়েছিল ইসরায়েল

নাসিরনগরের শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে সংসদে প্রশ্ন তুললেন এমপি এম এ হান্নান

তিতাসে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত

মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি মঘদাই শাখার আহ্বায়ক কমিটি গঠন

অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ টাইগারদের ঐতিহাসিক জয়

রাজারহাটে টানা বৃষ্টিতে রাস্তার বেহাল দশা, ধসে পড়লো গুরুত্বপূর্ণ সড়ক

সাভারে চাঞ্চল্যকর এসআই আলতাফ হোসেন হত্যা ৪জন গ্রেফতার

‎আশুলিয়ায় চিকিৎসকের গাড়ি পুড়িয়ে দিল আ.লীগ নেতা

নড়াইলে পাট কেনাবেচা নিয়ে ১০ বাড়ি ভাংচুর ও মারধরের অভিযোগ পাট ব্যবসায়ী জাকিরের বিরুদ্ধে