টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 10 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চীনে জুতার কারখানায় ভয়াবহ আগুন, নিহত ২৮

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
July 10, 2026 10:28 am

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জিনজিয়াংয়ের একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার সিনহুয়ার বরাতে বিবিসি এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ১২টার দিকে ‘হুইতেং ফুটওয়্যার’ কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সিনহুয়ার প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, জিনজিয়াংয়ের একটি ভবন থেকে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশে উড়ছে ও কিছু মানুষ ভবনের ছাদে আটকা পড়েছেন।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, ঘটনাস্থলে শত শত উদ্ধারকর্মী মোতায়েন করা হয় এবং ২০০ জনেরও বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। তবে এ ঘটনায় কতজন আহত হয়েছেন, তা এখনও স্পষ্ট নয়।

প্রাথমিক প্রতিবেদনে ধারণা করা হচ্ছে, কারখানার নিচতলায় যেখানে দাহ্য পদার্থ সংরক্ষণ করা হতো, সেখান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

শিনহুয়া জানিয়েছে, কারখানার মালিকপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনকে কর্তৃপক্ষ আটক করেছে এবং প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে।

এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, এই অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানি ঘটেছে। তিনি এ ঘটনার জন্য দায়ীদের কঠোরভাবে জবাবদিহির আওতায় আনার নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরকে প্রায়ই চীনের ‘জুতার রাজধানী’ হিসেবে অভিহিত করা হয়। বিশ্বের মোট স্পোর্টস জুতার (কেডস কিংবা স্নিকার্স) ২০ শতাংশই এই শহরে তৈরি হয়।

গত নভেম্বরে হংকংয়ের কয়েকটি বহুতল আবাসিক ভবনে লাগা আগুনে ১৬৮ জনের মৃত্যুর পর চীনজুড়ে বহুতল ভবনগুলোতে অগ্নিকাণ্ড প্রতিরোধে বিশেষ অভিযান শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হওয়া সব শিল্প-কারখানা পুনরায় চালু হবে: অর্থমন্ত্রী

ঢাকা-২০ আসনে ধানের শীষের জয়, বিপুল ভোটে বিজয়ী তমিজ উদ্দিন

তিতাসে বিএনপির গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত

ইসরায়েলের হত্যার দাবির পর লারিজানির এক্স অ্যাকাউন্টে হাতে লেখা বার্তা

বালিয়াকান্দিতে প্রদর্শনীভুক্ত কৃষকদের কৃষি উপকরণ বিতরণ

ভদ্রলোকের মুখোশের আড়ালে ভয়ংকর এএসআই আমির খসরু

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ‘তিক্ত পরাজয়ের’ হুঁশিয়ারি মোজতবা খামেনির

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ সীমা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

মৌসুম শেষে বার্সা ছাড়তে পারেন ছয় তারকা

মোহাম্মদপুর-শ্যামলী এলাকায় অটোরিকশা উচ্ছেদ, বিচ্ছিন্ন চার্জিং সংশ্লিষ্ট বৈদ্যুতিক সংযোগ