টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 10 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রয়োজনে তৃতীয়বারও’ ইরানে হামলা চালানো হবে: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 10, 2026 10:50 am

প্রয়োজন হলে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান চালাতে ইসরায়েল পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভবিষ্যতে যদি আবারও ইরানে হামলা চালাতে হয়, তবে তা অতীতের চেয়ে ‘আরও বেশি শক্তি’ প্রয়োগ করে করা হবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) এক সামরিক অনুষ্ঠানে এই কড়া বার্তা দেন কাৎজ। বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রতিরক্ষামন্ত্রী বলেন, আকাশসীমায় আধিপত্য পুনরুদ্ধার এবং যেকোনো ধরনের হুমকি নির্মূলে যুদ্ধ পুনরায় শুরুর জন্য ইসরায়েলি সেনাবাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। কাৎজ স্পষ্ট করে বলেন, “প্রয়োজনে তৃতীয়বারও হামলা চালানো হবে। যদি আমাদের আবারও ফিরতে হয়, তবে আমরা আরও বেশি শক্তি নিয়েই ফিরব।”

ইসরায়েলের এই ঘোষণার আগের রাতে (বুধবার) যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে সামরিক হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক্সে (সাবেক টুইটার) জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে এই অভিযান পরিচালিত হয়েছে।

হামলার লক্ষ্য ছিল ইরানের সামরিক শক্তি হ্রাস করা, যাতে হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক জাহাজ চলাচলের স্বাধীনতায় ইরান কোনো ধরনের বাধা সৃষ্টি করতে না পারে। যুক্তরাষ্ট্রের এই অভিযানে পূর্ব ইরানের ইরানশাহর, বন্দর আব্বাস, কোনারক, চাবাহার, বুশেহর এবং উত্তর-পূর্ব ইরানের আক কালা শহর লক্ষ্য করে হামলা চালানো হয়।

উল্লেখ্য, হরমুজ প্রণালি বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান পথ হওয়ায় এই অঞ্চলে উত্তেজনার পারদ ক্রমেই বাড়ছে। ইসরায়েলের এই নতুন হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হাম রোগীর জন্য আলাদা ওয়ার্ড বাধ্যতামূলক: স্বাস্থ্য অধিদপ্তর

বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে আরব আমিরাত

হরমুজ প্রণালি আসলে কার নিয়ন্ত্রণে?

ডিমলায় ২২ প্রতিবন্ধীর হাতে হুইলচেয়ার, অনুদানের চেক ও সেলাই মেশিন বিতরণ

কুমিল্লা ব্রাক্ষনপাড়ায় মাদক সেবনে ধরা ১০ জন, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

মিরপুরের পল্লবীতে গুলি করে ১৭ হাজার টাকা ছিনতাই

চূড়ান্ত ফল প্রকাশ, একাদশে ভর্তি শুরু কাল

৪০ বছর পর নকআউটে জিতে বিশ্বকাপের শেষ ষোলোতে মেক্সিকো

হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি

মন্ত্রী সাহেব, প্রশংসা একটু কম কইরেন: স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী