টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 19 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চূড়ান্ত ফল প্রকাশ, একাদশে ভর্তি শুরু কাল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 19, 2026 11:28 pm

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টায় এ ফল প্রকাশ করা হয়। এ ফলাফলে একজন শিক্ষার্থী চূড়ান্তভাবে কোন কলেজে ভর্তির জন্য মনোনীত বা নির্বাচিত হয়েছেন, তা জানা যাবে।

এদিকে, শিক্ষার্থীরা একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে (https://xiclassadmission.gov.bd/) প্রবেশ করে প্রকাশিত ফলাফল দেখতে পারবেন। পাশাপাশি তাদের নিবন্ধিত মোবাইল ফোন নম্বরে ফল এসএমএস করে পাঠানো হবে। চূড়ান্ত ফল প্রকাশের পর শিক্ষার্থীদের এখন সশরীরে কলেজে গিয়ে ভর্তি সম্পন্ন করতে হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতের ফলাফলে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শুরু হবে আগামীকাল রোববার (২০ সেপ্টেম্বর)। এদিন থেকে শিক্ষার্থীরা মনোনীত হওয়া কলেজে গিয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ভর্তি নিশ্চিত করতে পারবে। এ ভর্তির প্রক্রিয়া চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

এর আগে, গত ১৬ সেপ্টেম্বর একাদশে ভর্তির ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে দেখা যায়, এবার মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেন। তাদের মধ্যে প্রথম ধাপে মোট ৯ লাখ ৮০ হাজার ৮১৫ শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য মনোনয়ন পেয়েছেন।

এদিকে, অনলাইনে আবেদন করেও ভর্তি সুযোগ থেকে বঞ্চিত হয়েছে ১৪ হাজার ৪১৫ জন। বঞ্চিতদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২ হাজার ২০৫ জন। দেশের ১১টি অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে কোনো শিক্ষার্থী পছন্দক্রম বা চয়েজ দেয়নি। আর ৪১৬টি প্রতিষ্ঠান কোনো শিক্ষার্থীকে ভর্তির জন্য মনোনয়ন দেওয়া হয়নি। অর্থাৎ, এ কলেজগুলো ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য একজন শিক্ষার্থীও পায়নি।

বোর্ডের তথ্য অনুযায়ী, গত ২ সেপ্টেম্বর অনলাইনে একাদশ শ্রেণির ভর্তি আবেদন শুরু হয়। আবেদনগ্রহণ শেষ হয় ১৩ সেপ্টেম্বর রাত ৮টায়। ভর্তি নির্দেশিকা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দ দিতে পেরেছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটের মুখে বিশ্ব: আইইএ প্রধান

ব্রাহ্মণবাড়ীয়া জেলা প্রশাসনের অভিযানে-২ প্রতিষ্ঠানকে-১ লাখ টাকা জরিমানা

শিবির-ছাত্রদল সংঘর্ষের আশঙ্কা, সতর্ক অবস্থানে পুলিশ

তহবিল তছরুপের অভিযোগে ডিএনসিসির প্রকৌশলী বরখাস্ত

মধ্যপ্রাচ্যের সংঘাত শেষ হওয়ার আশায় কমলো তেলের দাম

কুমিল্লা বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার

গণতন্ত্র ফিরে পেয়েছি, স্বৈরাচারকে আর কখনো ফিরতে দেওয়া যাবে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্টেডিয়াম বা ক্রীড়া অবকাঠামোতে আর মেলা বসতে দেওয়া হবে না: ক্রীড়া প্রতিমন্ত্রী

ইরান কখনোই আত্মসমর্পণ করবে না: মাসুদ পেজেশকিয়ান

‎সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ