টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 10 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, ঝোড়ো হাওয়ার শঙ্কা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 10, 2026 7:04 pm

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১০ জুলাই) সকালে আবহাওয়া অধিদপ্তরের পরিচালকের পক্ষে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও আশপাশের এলাকায় অবস্থান করা সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে মধ্য উত্তরপ্রদেশ ও সংলগ্ন এলাকায় লঘুচাপ হিসেবে অবস্থান করছে। এটি আরও দুর্বল হতে পারে। তবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের পার্থক্য বেশি থাকায় সমুদ্রবন্দর ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ট্রেড লাইসেন্স ছাড়া পরিচালিত দোকান সিলগালার ঘোষণা

পিরোজপুরে নতুন করে কিছু চাঁদাবাজ ও সন্ত্রাস সৃষ্টি হয়েছে : মাসুদ সাঈদী

শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক তাকে আগে জেলে যেতে হবে’

রাউজানে ডাবুয়া ধানের শীষের প্রচারণা সভা

ডিভোর্সের পর একাকী জীবন, মুগদায় ঝুলন্ত অবস্থায় মিলল ব্যাংক কর্মকর্তার মরদেহ

আমার ছেলেকে এভাবে মরতে হবে, তা কখনও ভাবিনি: জামিলের বাবা

২য় পর্যায়ের প্রকল্পের জয়মনিহাট ইউনিয়নের ২১৫ ফুট সিসি রাস্তা ঢালাই কাজের শুভ উদ্বোধন

বিরোধীদলীয় নেতা দেরিতে হলেও জাতির ঘাড় থেকে স্বৈরাচারের কালো ছায়া সরে গেল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া হাসপাতালে

বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও নিরাপত্তা কর্মকর্তাকে মারধর,মেজর (অব.) আখতারুজ্জামান এর বিরুদ্ধে মামলা