টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 10 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যমুনার তীরে দুটি নতুন নদীবন্দর ঘোষণা, গেজেট প্রকাশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 10, 2026 7:09 pm

দেশের নৌপথে যোগাযোগব্যবস্থা আরও শক্তিশালী করা এবং উত্তরাঞ্চলে যাত্রী ও পণ্য পরিবহনের সুবিধা বাড়াতে যমুনা নদীর তীরে দুটি নতুন নদীবন্দর প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে সরকার। এ লক্ষ্যে বগুড়ার সারিয়াকান্দি ও বগুড়া-সিরাজগঞ্জ সীমান্তবর্তী ধুনট নদীবন্দরকে সরকারি গেজেটের মাধ্যমে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয় সংশ্লিষ্টরা জানান, বুধবার (৮ জুলাই) নৌপরিবহন মন্ত্রণালয় পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে নদীবন্দর দুটির সীমানা নির্ধারণ এবং সংশ্লিষ্ট এলাকায় আইন কার্যকরের ঘোষণা দেয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পোর্ট অ্যাক্ট, ১৯০৮-এর ধারা ৪-এর উপধারা (১)-এর দফা (ক) এবং উপধারা (২)-এর ক্ষমতাবলে নতুন দুই নদীবন্দরের ভৌগোলিক সীমানা নির্ধারণ করা হয়েছে।

সারিয়াকান্দি নদীবন্দরের সীমানা: গেজেট অনুযায়ী, সারিয়াকান্দি নদীবন্দরের উত্তর প্রান্ত নির্ধারণ করা হয়েছে সারিয়াকান্দি উপজেলার কালিতলা ঘাটের উত্তরে হাটশেরপুর ইউনিয়নের দিঘাপাড়া ঘাট থেকে যমুনার পূর্ব তীরে অবস্থিত কাজলা ইউনিয়নের জামথল ঘাট পর্যন্ত। দক্ষিণ দিকে এর বিস্তৃতি কর্ণিবাড়ি ইউনিয়নের মধুরাপাড়া ঘাট থেকে যমুনার পূর্ব তীরের নারপালা মৌজার মূলবাড়ি এলাকা পর্যন্ত।

ধুনট নদীবন্দরের সীমানা: ধুনট নদীবন্দরের উত্তর অংশ শুরু হয়েছে সারিয়াকান্দি উপজেলার কর্ণিবাড়ি ইউনিয়নের মধুরাপাড়া ঘাট থেকে। দক্ষিণ সীমানা বিস্তৃত হয়েছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার তেকুরিয়া হাটসংলগ্ন যমুনা নদী হয়ে বগুড়ার ধুনট উপজেলার ভাতরবাড়ি ইউনিয়নের চৌবার মৌজার বেশাঘীর চর পর্যন্ত। দুই নদীবন্দরের ক্ষেত্রেই নদীর পূর্ব ও পশ্চিম তীরে সাধারণ ভরাকালের সর্বোচ্চ পানির সীমা থেকে স্থলভাগের দিকে ৫০ গজ পর্যন্ত এলাকা বন্দরের আওতাভুক্ত করা হয়েছে।

যেসব ঘাট থাকবে বন্দরের আওতায়: প্রজ্ঞাপন অনুযায়ী, সারিয়াকান্দি নদীবন্দরের অন্তর্ভুক্ত থাকবে দিঘাপাড়া, কালিতলা, মধুরাপাড়া, জামথল ও সোনাদগা ঘাটসহ সংশ্লিষ্ট এলাকার বিদ্যমান খাল ও নৌঘাট। অন্যদিকে ধুনট নদীবন্দরের আওতায় রাখা হয়েছে চন্দনবাইশা, শাহরাবাড়ি ঘাট এবং সংশ্লিষ্ট অন্যান্য খাল ও নৌঘাট।

এ ছাড়া নৌপথের উন্নয়ন, জেটি নির্মাণ, অবকাঠামো সম্প্রসারণ এবং যাত্রীসেবা নির্বিঘ্ন রাখতে বন্দরসীমার ভেতরে থাকা অন্য কোনো প্রতিষ্ঠানের অনুমোদন প্রয়োজন হলে তা বাতিল বা পুনর্বিন্যাস করা যাবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জাতিসংঘের নতুন উদ্যোগ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায়

উত্তরায় এলিট কোর্সের কর্মরত তার কাছে থেকে দুর্বৃত্তরা অস্ত্র ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে

জুলাই সনদ ও গণভোটের গণরায় আদায়ের ঘোষণা বিরোধীদলীয় নেতার স্বৈরাচার যে পথে হেঁটেছিল, হুবহু সেই পথেই সরকার হাঁটছে: শফিকুর রহমান

পূর্ণাঙ্গ বিজয়ের আগ পর্যন্ত’ লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের সামরিক বাহিনীর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে অর্থনীতিতে চাপ বাড়ছে: অর্থমন্ত্রী

পদ্মা রেল সংযোগ সেতুর পিলারের নিচ থেকে মাটি কাটা বন্ধ করল প্রশাসন

সরবরাহ কমের জন্যে নয়, তেলের সংকট তৈরি করা: মির্জা ফখরুল

যাত্রাবাড়ী লেগুনা ও বাসের সংঘর্ষে দুইজন নিহত

রাউজান পৌরসভা ৭নং ওয়ার্ড ছত্রপাড়ায় রাধাকৃষ্ণ সেবাশ্রমে মহতী ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ