টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 10 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুই দফায় আসছে সরকারি চাকরিজীবীদের ৮ দিনের লম্বা ছুটির সুযোগ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 10, 2026 7:18 pm

আগামী আগস্ট মাসে দুই দফায় দীর্ঘ অবকাশের সুযোগ পেতে যাচ্ছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত সাধারণ ছুটির সঙ্গে কৌশলী সমন্বয় এবং মাত্র দুই দিনের ঐচ্ছিক ছুটি নিলেই দুই সপ্তাহে মোট আট দিনের ছুটির সম্ভাবনা তৈরি হয়েছে।

আগস্ট মাসের সরকারি ছুটির তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, মাসটিতে দুটি পৃথক সপ্তাহে সাধারণ ছুটি রয়েছে। প্রথম দফায়, ৫ আগস্ট বুধবার ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। এর পরের দিন অর্থাৎ ৬ আগস্ট বৃহস্পতিবার অফিস খোলা। কোনো চাকরিজীবী যদি বৃহস্পতিবার ওই এক দিনের ছুটি বা নৈমিত্তিক ছুটি নিতে পারেন, তবে পরবর্তী শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে টানা চার দিনের অবকাশ নিশ্চিত হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

দ্বিতীয় দফার সুযোগটি আসবে মাসের শেষ সপ্তাহে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এর পরদিন ২৭ আগস্ট বৃহস্পতিবার কর্মদিবস হলেও সেখানে এক দিনের ছুটি নিলে আবারও শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের ছুটি উপভোগ করা সম্ভব হবে। অর্থাৎ, দুই সপ্তাহে মাত্র দুই দিনের বাড়তি ছুটি নিলেই সরকারি চাকরিজীবীরা মোট আট দিন কর্মস্থল থেকে দূরে থাকতে পারবেন।

এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নির্বাহী আদেশে এক দিন বাড়তি ছুটিসহ টানা সাত দিনের দীর্ঘ অবকাশ পেয়েছিলেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। যাতায়াত নির্বিঘ্ন করতে সরকার সে সময় সাধারণ ছুটির পরিধি বাড়িয়েছিল।

উল্লেখ্য, প্রতি বছরই উৎসব বা বিশেষ দিবসের সাধারণ ছুটিগুলো যদি সাপ্তাহিক ছুটির কাছাকাছি পড়ে, তবে মাঝে এক-দুই দিনের ব্যক্তিগত বা ঐচ্ছিক ছুটি নিয়ে লম্বা অবকাশ কাটানোর রেওয়াজ দীর্ঘদিনের। এবার আগস্ট মাসেও একই ধরনের সুযোগ তৈরি হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

অত্যাধুনিক অস্ত্র-গোলাবারুদ কিনছে ইসরায়েল

“স্বাধীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে নতুন বিপ্লবের ডাক শফিকুর রহমানের”

ঢাকা মেডিকেলে মহিলা বাথরুমে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার

মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের: প্রধানমন্ত্রী

লিফট রেখে ৬ তলা সিঁড়ি বেয়ে উঠলেন প্রধানমন্ত্রী

নাসিরনগরে বদর দিবসে  ইসলামী ফ্রন্টের আলোচনা সভা ও ইফতার

ঈদ ঘিরে প্রস্তুত কক্সবাজার

হাসপাতালের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম তৈরি হবে দেশেই, কারখানা উদ্বোধন

দিল্লি যাচ্ছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান

যে অধ্যাদেশ পাস হয়নি সেগুলো পুনর্বিবেচনা করার প্রক্রিয়া চলছে: চিফ হুইপ