টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 11 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মহাখালীর কড়াইল বস্তিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, ডেসকো ঠিকাদারি কর্মীর মৃত্যু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 11, 2026 6:41 pm

রাজধানীর বনানী থানার মহাখালী কড়াইল বস্তিতে অবৈধ বিদ্যুতের লাইন কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ হায়দার হোসেন (৩৫) নামে এক বিদ্যুৎ অফিসের কর্মী মৃত্যু হয়েছে।

শনিবার (১১ জুলাই)বিকেল সাড়ে চারটার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তাকে হাসপাতালে নিয়ে আসা মো. শুক্কুর আলী জানান, হায়দার হোসেন ডেসকো বিদ্যুৎ অফিসের ঠিকাদারে কর্মী ছিলেন, দুপুর আড়াইটার দিকে বনানী কড়াইল বস্তিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন।পরে আমরা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান,নিহত হায়দারের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর থানার পূর্ব ফুলহার গ্রামের,মো. মহসিন ফরাজীর ছেলে।বর্তমানে তিনি ঢাকার উত্তর বাড্ডাতে থাকতেন। তিনি পেশায় ডেসকো বিদ্যুৎ অফিসের ঠিকাদারের বিদ্যুৎ কর্মী ছিলেন।তিনি দুই সন্তানের জনক ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ফেব্রুয়ারি শেষে বিদায় নেবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার

মৃত্যুদণ্ডই শেখ হাসিনার জন্য উপযুক্ত বিচার: আখতার

দুর্বৃত্তের গুলিতে আহত

দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত মাহমুদুল ইসলাম ও ২২ লাখ টাকা লুটপাট

দ্য এজ মালয়েশিয়ার প্রতিবেদন,এবার নজরে মালয়েশিয়ায় এস আলমের হোটেল ব্যবসা, শক্ত হচ্ছে তদন্তের জাল!

রুপালি পর্দা থেকে ড্রয়িংরুম: রচনার ‘দিদি নাম্বর ওয়ান’ হয়ে ওঠা

একটি মহল দেশটাকে গিলে খাওয়ার চেষ্টা চালাচ্ছে 

ডিএমপির ৪ থানায় নতুন পুলিশ পরিদর্শক

রাজধানীর অটোরিক্সা চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে এক নারীর মৃত্যু

মুন্সিগঞ্জে দুর্বৃত্তের গুলিতে আহত ব্যবসায়ী ঢাকা মেডিকেলে ভর্তি

বিধানসভায় জিতলেন আরজি করের সেই ‘অভয়া’র মা রত্না দেবনাথ