টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 10 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

একটি মহল দেশটাকে গিলে খাওয়ার চেষ্টা চালাচ্ছে 

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
November 10, 2025 4:15 pm

একটি মহল নির্বাচনকে পেছাতে পাঁয়তারা করছে। তারা দেশটাকে গিলে খাওয়ার চেষ্টা চলছে। গ্রাস করার চেষ্টা চলছে। ধর্মীয় অনুভূতি বিক্রি করে তারা এসব কাজ করছে। এ জন্য আমাদের রুখে দাঁড়াতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে অম্লান রাখতে হবে এমনটাই বললেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, নির্বাচনকে বানচাল করা আর পিছিয়ে দেওয়া মানে দেশের সর্বনাশ হওয়া। এখন একটি নির্বাচিত সরকার খুব দরকার।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সোমবার (১০ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

৭১ সালে আমাদের হাজার হাজার নিরপরাধ ভাইদের হত্যা করা হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তাদের অত্যাচারে অনেকেই দেশ থেকে পালিয়ে ভারতে লুকিয়ে ছিল। আমাদের মা-বোনদের অন্যায়ভাবে অত্যাচার করে হত্যা করা হয়েছিল। সেই দিনগুলোকে ভুলিয়ে দিতে চাইলে কি আর ভুলে যাওয়া সম্ভব। সুপরিকল্পিতভাবে একটি চক্র মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীদের যোগসাজশে এমন হত্যাকাণ্ড ঘটিয়েছিল।

এ সময় জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহবায়ক নুর করিম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নাঈম জাহাঙ্গীর, সদস্য সচিব সাদেক আহম্মদ খান, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ মনসুর আলী উপস্থিত ছিলেন৷

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শিশু ধর্ষণের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গোলাম মোস্তফা গ্রেপ্তার

হাজারীবাগের ধানমন্ডি স্টাফ কোয়ার্টারের একটি বাসায় ঝুলছিল নারীর মরদেহ

তুরস্কের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক,রোহিঙ্গা সংকট ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা

সাইবার নিরাপত্তা সক্ষমতা,ইতালির সহযোগিতা চাইলো বাংলাদেশ পুলিশ

কারাগারে বাড়ছে বন্দি-ধারণক্ষমতার চেয়েও বেশি, মৃত্যু গুলো রহস্যজনক

কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ১৭৪ বোতল বিদেশী মদ, ১৮ ক্যান বিয়ার ও ১৮ কেজি গাঁজা’সহ আটক-১

তাকে ধাক্কায় মৃত্যু

ট্রাকের চাঁপা পড়ে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মাতৃভাষার মাসে ভাষা সৈনিক অলি আহাদ, বিনম্র শ্রদ্ধাঞ্জলি

আরব আমিরাতে অতর্কিত ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান

কুমিল্লা নগরীর পাথুরিয়াপাড়ায় ভোক্তা অধিকারের অভিযান,‘বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা,