টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 12 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনায় ভূয়া নিলাম কাগজ দেখিয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা

প্রতিবেদক
বগুড়া প্রতিনিধি
July 12, 2026 5:31 pm

বরগুনায় ৯নং এম বালিয়াতলী ইউনিয়নে জে ৫৩নং তালতলী মৌজার ৩৭.১৭ একর জমির ভূয়া নিলাম কাগজ তৈরি করে আদালতে জমা ও আদালতের সিদ্ধান্ত অমান্য করে জোড় পূর্বক জমি দখল করার অভিযোগ পাওয়া যায়। অভিযোগকারী জুয়েল, মনির ও মালেক বয়াতীর তথ্য মতে উক্ত জমির সরকারী মালিকানা সূত্রে আমরা অর্থাৎ আমাদের পূর্ব পুরুষের নামে রেকর্ড পি এস ৫৭নং খতিয়ানে ৩৭.১৭ একর জমি এবং সি.এস রেকর্ডও আমাদের নামে।

আমাদের ঘরবাড়ী পূর্ব পুরুষদের দখলে থাকা জমির উপর এখন পর্যন্ত রয়েছে। হঠাৎ ভূমি দস্যু মঞ্জুরুল আলম ফরিদ, সিকদার গং ২০০৯ ইং সালে উক্ত জমির মালিকানা নিলাম খরিদ দেখিয়ে তাহাদের নামে আর এস,এ,ও বি, এস, সি, এস, রেকর্ড হয়েছে বলে দাবি জানায় এবং জমি দখলের চেষ্টা করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অভিযোগকারী উক্ত জমিতে আঃ মালেক বাদী হয়ে দেং মোং নং ৫৬/২০১০ (বন্টণ) মামলা দায়ের করে এবং আদালতে মামলা চলমান।উক্ত জমিটি আদালতে মামলা চলমান সিদ্ধান্ত রায় অমান্য করে আমাদের দখলে থাকা জমির ফসল ও দুইটি মাছের পুকুর থেকে লক্ষাধিক টাকার আমন ধান,ডাল এবং প্রায় ৭/৮ লক্ষ টাকার মাছ পুলিশকে টাকা দিয়ে অবৈধভাবে আমাদের মামলা দিয়ে জেলে দিয়ে আত্নসাৎ করে।

মঞ্জুরুল আলম ফরিদ শিকদার স্থানীয় সন্ত্রাসী ও অবৈধ টাকা দিয়ে পুলিশের মাধ্যমে আবারো হয়রানি শুরু করার চেষ্টা চালায় অতপর ২৬/০৫/২০২৬ ইং তারিখ থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরী করা হয়। তাং ২৬/০৫/২০২৬ ট্র্যাকিং নং GL20P। এবং জনস্বার্থে দূর্নীতির তথ্য সংগ্রহ ও প্রকাশকারী আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বরাবর অভিযোগ করা হয়। যাহা ২২ জুন ২০২৬ ইং টুডে সময় সংবাদে বরগুনায় নিলাম কাগজ দেখিয়ে কোটি টাকার জমি আত্নসাৎতের চেষ্টা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি শিরোনামে সংবাদ প্রকাশ হয়।

উক্ত জমি দখল নিয়ে আদালত অমান্য করে জোড় পূর্বক কৃষকের রোপন করা ফসল ও পুকুরের মাছ এর বিষয়টি ৯নং এম বালিয়াতলী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য মোসাঃ হালিমা জানায় আঃ মালেক বয়াতী গং এর উপর অন্যায় করা হয়েছে উক্ত অভিযোগ সঠিক। এ বিষয়ে ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ইলিয়াছ খা এর কাছে জিজ্ঞাসা করলে তিনি বলেন আমাকে পুলিশ ধান কাটার সময় থাকতে বলায় আমি উপস্থিত থেকে ধান কাটাইয়া তাহা থানায় পৌঁছে দেই।

এই বিষয়ে মঞ্জুরুল আলম ফরিদ সিকদারের কাছে মুঠো ফোনে জিজ্ঞাসা করলে তিনি আমাদের জানায় পুলিশের মাধ্যমে শালিশ বসিয়ে উক্ত জমির ধান এবং পুকুরের মাছ নেওয়া হয়। আপোষ-মিমাংসার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি না হওয়া সম্পর্কিত প্রতিবেদন জেলা লিগ্যাল এইড অফিসের কার্যালয়ের মতে মিমাংসার কার্যক্রম ব্যার্থ। এ ব্যাপারে ভুক্তভোগী পক্ষের উকিল হরিদাসের এর তথ্য মতে ২০/০৭/২০২০ ইং শালিশ নামা জোড়পূর্বক বসানো হয় যাহা আদালতের সিদ্ধান্ত নয়।

অভিযোগ গ্রহনকারী সাংবাদিক সোসাইটি হেড অফিস ও মানবাধিকার সংস্থার পরিচালকের কাছে অভিযোগের পদক্ষেপের অগ্রগতি কতদূর জানতে চাইলে উক্ত নিলাম সম্বন্ধে তিনি জানান মঞ্জুরুল আলম ফরিদ সিকদারের আদালতে নিলামের যে কাগজটি দাখিল করা হয় তাহার স্মারক নং ৩০৩৩ তাং ২২/০৯/২০২০ এ স্মারক নং অনুযায়ী নিলাম সংক্রান্ত কোনো এন্ট্রি পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। বর্তমান মোঃ ফারুক হোসেন রেকর্ড কিপার পটুয়াখালী জেলা প্রশাসক তাহার উক্তি ছিল নিলামটি সন্দেহজনক। তৎকালীন রেকর্ড কিপার নাসিমা ও অন্যান্য অফিস সহকারীদের স্বাক্ষর সন্দেহজনক।

এছাড়াও উক্ত রেকর্ড শাখায় তৎকালীন একজন অফিস সহকারীকে শনাক্ত করা হয় কিন্তু তিনি তার স্বাক্ষর সন্দেহজনক বলে আখ্যা দেয়। আমরা তাহার কাছে অনেক কিছু জানতে পারি এবং গোপন ক্যামেরায় রেকর্ড করে রাখি যাহা পর্যালোচনা সাপেক্ষে আমাদের সাংবাদিক, মানবাধিকার কর্মীর সাথে ইন্টেলিজেন্স টিমের সহযোগিতায় আমি আদালতে প্রতিবেদন দাখিল করার চেষ্টা করব।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শাশুড়িকে পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় জড়িত মূল আসামী র‌্যাবের জালে আটক

লম্বা ছুটির সুযোগ আসছে সরকারি অফিসে, সুখবর আছে বেসরকারিতেও

ভারতের দুই মন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইক‌মিশনারের সাক্ষাৎ

জাতীয় পতাকা বিধি যথাযথভাবে প্রতিপালনের নির্দেশ

বুড়িঘাট ও ক্ষারিক্ষ্যং অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারকে সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী বিতরণ

কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ১ কোটি ৮৬ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্বার

মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ

যুদ্ধজাহাজে নতুন করে জ্বালানি, খাবার ও গোলাবারুদ মজুদ করছে যুক্তরাষ্ট্র

মরিচা ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠন নিয়ে মতবিনিময় সভা

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক