টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 13 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চলতি বছরেই প্রতিটি উপজেলায় ১০০ শয্যার হাসপাতাল করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 13, 2026 5:12 pm

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, চলতি বছরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলা হাসপাতালকে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে হাসপাতালগুলোর সেবার পরিধিও বাড়ানো হবে।

সোমবার (১৩ জুলাই) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। এ নিয়োগে প্রায় ৮০ শতাংশ নারী থাকবেন।

তিনি বলেন, স্বাস্থ্যসেবা মানুষের আরও কাছাকাছি পৌঁছে দিতে এবং প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থাকে শক্তিশালী করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি উপজেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেবা চালু, আধুনিক প্যাথলজি বিভাগ স্থাপন এবং নবজাতকের মায়েদের জন্য মাতৃদুগ্ধ পান করানোর বিশেষ ব্যবস্থা রাখা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মোহাম্মদপুরে ছিনতাই করার সময় দুই ছিনতাইকারী আটক

আগামী এক সপ্তাহে শতভাগ শিশু হামের টিকার আওতায় চলে আসবে: স্বাস্থ্যমন্ত্রী

যাত্রাবাড়ী মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

এই মুহূর্তে বিদেশে নেওয়ার পরিকল্পনা নেই দগ্ধদের জাতীয় বার্নের পরিচালক

দ্রুতগামী বাসের ধাক্কায় এক পথশিশু নিহত

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার

৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি চালুর আল্টিমেটাম ট্রাম্পের

চলমান যুদ্ধে জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েছেন মুশফিক

রামিসা হত্যাকাণ্ডে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে আদালতে: আইনমন্ত্রী

নেপাল সেনাবাহিনীর ‘জেনারেল হলেন’ ভারতীয় সেনাপ্রধান