টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 13 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 13, 2026 7:53 pm

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে সম্প্রতি দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনার পর ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও বাংলাদেশ `বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি এডভাইজার্স মিটিং’এ অংশ নেবে। আগামী ১৬ জুলাই নয়াদিল্লিতে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, বাংলাদেশ বর্তমানে বিমসটেকের সভাপতি। এ কারণে বৈঠকটিতে অংশগ্রহণ করা বাংলাদেশের দায়িত্ব ও বাধ্যবাধকতার মধ্যে পড়ে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামসুল ইসলাম। তার অংশগ্রহণের বিষয়টি কূটনৈতিক মাধ্যমে ভারত সরকারকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সম্প্রতি ডা. জাহেদ উর রহমানের দিল্লী বিমানবন্দর থেকে ফিরে আসার ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া ব্যাখ্যাকে বাংলাদেশ সন্তোষজনক মনে করেনি এবং তা প্রত্যাখ্যান করেছে।

তবে কর্মকর্তারা বলেন, ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলামের এ সফরকালে আয়োজক দেশ ভারত আন্তর্জাতিক কূটনৈতিক রীতি ও রাষ্ট্রাচার যথাযথভাবে অনুসরণ করে কি না, বাংলাদেশ তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।

তারা বলেন, ইতোমধ্যে ভারত সরকারকে সফর সম্পর্কে অবহিত করা হয়েছে। প্রতিনিধি দলের সফর উপলক্ষে ভারত সরকারকে প্রয়োজনীয় কূটনৈতিক সৌজন্য প্রদর্শনের কথাও বলা হয়েছে।

তারা আরো বলেন, এ বিষয়ে ভারতের আচরণ ভবিষ্যতে বাংলাদেশ-ভারতের মধ্যে উচ্চপর্যায়ের সফর ও
অন্যান্য আনুষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হিসেবে দেখা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কর্ণফুলী নদীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণে দগ্ধ ৬

বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে এক দর্জর মৃত্যু

স্ত্রী ও মেয়েকে যৌন হয়রানির প্রতিশোধ নিতেই খুন করা হয় যুবককে

বিমান দুর্ঘটনা

প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে দগ্ধ জাতীয় বার্নে ই ভর্তি ৪৪ও (আইসিইউ) তে ১২জন

দেশের ৬ বিভাগে ভারী বৃষ্টির আভাস

ট্রাম্প দিলো ‘বোমা হামলা’র হুমকি, ‘নতুন কার্ড’ নিয়ে প্রস্তুত ইরান

‎কারাগারে শেষ হলো সিরিয়াল কিলার সাইকো সম্রাটের অধ্যায়

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের মেডিকেল টিমের বিনামূল‍্যে মশা প্রতিরোধী ক্রিম ও লিফলেট বিতরণ কার্যক্রম

রাজবাড়ীতে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ, দুই আসনে লড়বেন ১২ প্রার্থী

বনানীর রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নারীর মৃত্যু