টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 3 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের ৬ বিভাগে ভারী বৃষ্টির আভাস

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 3, 2026 2:08 pm

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশের ৬ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ এবং অধিকাংশ অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। একই সঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি। শুক্রবার (৩ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানান আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া।

পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দ্বিতীয় দিন শনিবার (৪ জুলাই) সকাল ৯টা থেকে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

তৃতীয় দিন রবিবার (৫ জুলাই) সকাল ৯টা থেকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা (১-৩) ডিগ্রী সে. কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে ৭২ মিলিমিটার। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা নিকলিতে ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।আবহাওয়ার সিনপটিক অবস্থায় জানানো হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপটি একই এলাকায় বিরাজমান রয়েছে।

এটি ঘনীভূত হতে পারে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নাসির নগরে লায়ন্স ক্লাব অব ঢাকা লঙ্গন ভ্যালির উদ্যোগে বিনামুল্যে চক্ষু সেবা প্রদান

কুমিল্লায় গত দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু

বিজিবির সঙ্গে গোলাগুলি, পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

ভারতসহ সব দেশ সফরের বিষয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

উত্তরার এপিবিএন ডিআইজি কার্যালয়ের উপ পরিদর্শক রফিকুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির-অপকর্মের আরও ১টি ফ্ল্যাটে সন্ধান পাওয়া গেছে ! দুদুক ও প্রশাসন খতিয়ে দেখছেন ।

জাতিসংঘ মহাসচিবের বার্তা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে

আসামের মুখ্যমন্ত্রীর মন্তব্যের জেরে ঢাকায় ভারতীয় দূতকে তলব

কুমিল্লায ১০-বিজিবির অভিযানে ৭০ লাখ টাকার ভারতীয় বিভিন্ন মালামাল উদ্বার

হোসেনি দালানের তাজিয়া মিছিলে মানুষের ঢল

উত্তরায় এলিট কোর্সের কর্মরত তার কাছে থেকে দুর্বৃত্তরা অস্ত্র ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে