টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 14 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সম্পর্কের টানাপোড়েনে এক ‘পথহারা মন’

প্রতিবেদক
বিনোদন ডেস্ক
July 14, 2026 5:47 pm

দীর্ঘ আট বছর পর নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় অভিনয় করলেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। তাদের নতুন নাটকের নাম ‘পথহারা মন’।

প্রেম, সম্পর্কের টানাপোড়েন ও মানুষের আবেগকে কেন্দ্র করে নির্মিত এ নাটকে জাহিদ হাসানের সঙ্গে অভিনয় করেছেন খায়রুল বাসার, তানজিম সাইয়ারা তটিনী ও দীপা খন্দকার। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ডা. এজাজুল ইসলাম ও মনিরা আক্তার মিঠু।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নির্মাতা রাজ জানান, ‘পথহারা মন’ মূলত ভালোবাসা, সম্পর্কের টানাপোড়েন এবং মানুষের আবেগের গল্প। দর্শক যেন নিজেদের জীবনের কিছু মুহূর্ত এই নাটকে খুঁজে পান, সেই ভাবনা থেকেই গল্পটি নির্মাণ করা হয়েছে।

জাহিদ হাসানকে নিয়ে সর্বশেষ ২০১৮ সালে ‘ছেলেমানুষি’ নামে সাত পর্বের একটি ধারাবাহিক নাটক নির্মাণ করেছিলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। বৈশাখী টেলিভিশনে প্রচারিত সেই নাটকের পর এবারই আবার একসঙ্গে কাজ করলেন এই নির্মাতা-অভিনেতা জুটি।

এ প্রসঙ্গে রাজ বলেন, ‘দীর্ঘদিন পর জাহিদ ভাইয়ের সঙ্গে কাজ করতে পেরে আমি খুব আনন্দিত। তার অভিনয় দক্ষতা নাটকটিকে অন্য মাত্রা দিয়েছে। একই সঙ্গে অভিজ্ঞ ও তরুণ শিল্পীদের সমন্বয়ে দারুণ একটি টিম পেয়েছি।’

জাহিদ হাসানও জানিয়েছেন, ‘রাজের সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা সবসময়ই ভালো। অনেকদিন পর আবারও তার পরিচালনায় কাজ করছি, এটা আমার জন্য আনন্দের। গল্পটি খুব আন্তরিক। আমার অভিনীত চরিত্রটিও বেশ চ্যালেঞ্জিং। শুটিংয়ের পরিবেশও দারুণ।’

গত ১০ জুলাই ঢাকার উত্তরায় শুরু হয়েছে ‘পথহারা মন’-এর শুটিং। মঙ্গলবার (১৪ জুলাই) নাটকটির দৃশ্যধারণ শেষ হওয়ার কথা রয়েছে।

নাটকটির গল্প লিখেছেন জাকিয়া হোসেন তৃষা। পাণ্ডুলিপি তৈরি করেছেন আসাদ জামান ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। শিগগিরই ইউটিউবের সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে ‘পথহারা মন’।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভূরুঙ্গামারী তিলাই ইউনিয়নে নদীর বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে

জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন করবে বিএনপি: মির্জা ফখরুল

গ্রীন মিরপুর, ক্লিন মিরপুর’ স্লোগানে ঢাকা-১৪ আসনে স্বতন্ত্র প্রার্থী সাজুর গণসংযোগ

কুমিল্লায় ৫০ অভিযানে গ্রেপ্তার ১০০

এসি আবিষ্কারের কাহিনি মানুষের জন্য নয়, এসি তৈরি হয়েছিল অন্য কাজে

হামলা হলে মার্কিন সংশ্লিষ্ট গালফ দেশের জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুমকি ইরানের

ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পুনরায় শুরুর প্রবল সম্ভাবনা: ইরান

ঝুনাগাছচাপানী ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুর রহমান