কুমিল্লার তিতাসের সিকদার একতা ফাউন্ডেশনের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদাজিয়ার
কনিষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকোর ৫৬ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে মিলাদ ও
দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার সৎ মেহের বিবির বাজার সিকদার একতা ফাউন্ডেশনের কার্যালয়ে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরআগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিকদার একতা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো.তারেক সিকদার। ঢাকা তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মো.মহসীন মুন্সির
পরিচালনায় এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা জাসাসের যুগ্ম- আহবায়ক মো.সোহেল মুন্সি,এসময় উপস্থিত ছিলেন সিকদার একতা ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি কামরুল হাসান, সহসভাপতি মো.শওকত আলী,সাধারণ সম্পাদক রায়হান, সদস্য রাহিম, মহিউদ্দিন, লিটন,জুবায়ের, নাঈম,মাসুমসহ অন্যান্য সদস্য।মিলাদ ও দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা এমদাদুল আফতাবী।এরপর উপস্থিত সকলের মধ্যে তবারুক হিসেবে মিষ্টি বিতরণ করা হয়।



















