টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 15 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ দালালকে কারাদণ্ড ও ৩জনকে অর্থদন্ড দেয়া হয়েছে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 15, 2026 7:43 pm

বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের হয়রানি দূর করার লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মিরপুর-১৩ বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়কে দালালমুক্ত করার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিআরটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান।

বুধবার (১৫ জুলাই) দুপুরের দিকে এই অভিযান পরিচালনা করেন। অভিযানের সহযোগিতা করেন বিআরটিএ’র কর্মরত আনসার কমান্ডার মোহাম্মদ খোরশেদ আলমসহ অন্যান্য সদস্যরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আটককৃত ব্যক্তিরা প্রত্যেকেই আদালতের নিকট তাদের দোষ স্বীকার করে স্বীকারোক্তি প্রদান করায় ২ জনের প্রত্যেককে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ জনকে মোট বিশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন বিআরটিএ এর ভ্রমমাণ আদালত। অর্থদণ্ড পরিশোধ করার পর তিন জনকে ছেড়ে দেওয়া হয়। অভিযান চলাকালীন প্রতারক চক্রের অন্য সদস্যরা দ্রুত পালিয়ে যায়।কারাদন্ডপ্রাপ্তরা হলেন, মো. মোজাফফার হোসেন(৫০), তার বাবার নাম আব্দুল মোতালিব। মাহমুদ হাসান (৫৮), তার বাবার নাম মোহাম্মদ হায়দার আলী।

এ বিষয়ে বিআরটির এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের কাছ থেকে দ্রুত কাজ করিয়ে দেওয়ার নাম করে কাগজপত্র টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। তাই দালাল ও প্রতারকদের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে।

এই অভিযানের বিষয়ে বিআরটিএ কর্মরত আনসার কমান্ডার মোহাম্মদ খোরশেদ আলম জানান, বিআরটিএ দালাল – প্রতারক মুক্ত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহযোগিতা হিসেবে আমরা সার্বক্ষণিক কাজ করে যাব এবং দালাল নির্মূল করব। এই অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

রোগীদের স্বাস্থ্যসেবা আরও সহজ দ্রুত আধুনিক করতে ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে ই- টিকিটিং উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

শাহ আমানতে ৩ যাত্রীর লাগেজ থেকে নিষিদ্ধ সিগারেট ও ক্রিম জব্দ

পাচার হওয়া ক্রিপ্টোকারেন্সি দেশে ফিরিয়ে এনেছে সিআইডি

সিটিটিসি প্রধানের সাথে এফবিআই-এর প্রতিনিধি দলের সাক্ষাৎ

শনির আখরায় একটি গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

হরমুজ প্রণালি আসলে কার নিয়ন্ত্রণে?

কুমেক হাসপাতালে কেনাকাটায় অনিয়ম, অনুসন্ধান চায় দুদক

নারী কাবাডি সিরিজ শেষটা রঙিন হলো না বাংলাদেশের

যুক্তরাজ্যে ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত