টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 15 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় শিশু নির্যাতন মামলায় বিল্লালের মৃত্যুদণ্ড, ১ লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
এ কে পলাশ
July 15, 2026 10:29 pm

কুমিল্লার বুড়িচং থানার একটি শিশু নির্যাতন মামলায় বিল্লাল নামের এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) কুমিল্লার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ আব্দুল হান্নান এ রায় ঘোষণা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আদালত সূত্রে জানা যায়, বুড়িচং থানার মামলা নং-৫, তারিখ ৬ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(২) ধারায় মামলাটি দায়ের করা হয়।পরে মামলাটি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল, কুমিল্লার মামলা নং-২৭১/২৬ হিসেবে বিচারাধীন ছিল।

দীর্ঘ শুনানি, সাক্ষ্যগ্রহণ ও ফরেনসিক প্রতিবেদন পর্যালোচনা শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি বিল্লালকে মৃত্যুদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত বিল্লাল কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্ণমতি মসজিদ মাস্টার বাড়ির বাসিন্দা।তিনি হারুনুর রশিদের ছেলে।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।পরে আদালতের নির্দেশে মৃত্যুদণ্ডের পরোয়ানা জারি করে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দ্বিতীয় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী আকলিমা নিহত

ইংল্যান্ডকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

“উত্তরাধিকার কর: বৈষম্য কমাতে নতুন দিগন্ত, অর্থনীতিতে সম্ভাবনার শক্ত ভিত্তি”

কুমিল্লা বুড়িচংয়ে র‌্যাবের অভিযানে ৫৩ কেজি গাজাসহ আটক-১

প্রধানমন্ত্রীর ভিশন পূরণে কৃষিতে পর্যাপ্ত বাজেট নেই: রিজভী

অবরোধের মধ্যেই তেল বিক্রি করে ইরানের আয় ৭৫০ কোটি ডলার

লেখালেখি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও খ্যাতি ছড়াচ্ছেন কথাসাহিত্যিক শাম্মী তুলতুল

বিশ্বকাপ ২০২৬ / বেলিংহামের জোড়া গোলে সেমিতে ইংল্যান্ড

সিরাজগঞ্জ ৫ আসনের বিএনপি প্রার্থীর বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিক মতবিনিময়

হরমুজ প্রণালিতে বাণিজ্য সুরক্ষায় টাস্কফোর্স গড়ছে জাতিসংঘ