টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 16 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পদ স্থগিত উপজেলা বিএনপি সভাপতিকে কুপিয়ে হত্যা

প্রতিবেদক
জেলা প্রতিনিধি
July 16, 2026 8:54 am

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় পদ স্থগিত হওয়া উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর (৫২) দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা বিএনপি কর্মী হাদিস মিয়া গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বেরিবাঁধ এলাকার নিজ বাগানবাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও দলীয় নেতাকর্মীরা জানান, রাতে বাজার থেকে বাড়ি ফিরছিলেন জাহিদুল আলম জাহাঙ্গীর। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি কর্মী হাদিস মিয়া। তারা বাড়ির কাছাকাছি পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত তাদের পথরোধ করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় হামলাকারীরা।স্থানীয় লোকজন দ্রুত আহত দুজনকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে দুজনেরই শারীরিক অবস্থার অবনতি হলে তাদের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীর আলমকে মৃত ঘোষণা করেন। আহত হাদিস মিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

0876a544-95fb-4ea6-9ade-337bf446b152

মিঠামইন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুল আওয়াল জানান, বাজার থেকে বাড়ি ফেরার পথে জাহিদুল আলম জাহাঙ্গীর ও হাদিস মিয়ার ওপর অতর্কিত হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর জাহাঙ্গীর মারা যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনন্দ বসাক বলেন, রাত সাড়ে ১১টার দিকে জাহিদুল আলম জাহাঙ্গীরকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করেছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করে।

তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
উল্লেখ্য, জাহিদুল আলম জাহাঙ্গীর মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি থাকলেও বর্তমানে তার পদ স্থগিত ছিল। তার হত্যার ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইরান ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ

ইতালির বিনিয়োগ আকর্ষণে চামড়া খাতে সহযোগিতা বাড়াতে আলোচনা

যুক্তরাষ্ট্র–ইসরায়েলের অভিযান যত এগোচ্ছে, ইরানি সশস্ত্রবাহিনী তাদের কৌশল বদলাচ্ছে

রাষ্ট্রপতি শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশে বসেছিলেন ড. মুহাম্মদ ইউনূস

কেন্দ্রীয় ব্যাংক গঠন করল দুই হাজার কোটি টাকার তহবিল

কুমিল্লায় নিখোঁজের ১২ ঘণ্টা পর রাজস্ব কর্মকর্তা মরদেহ উদ্ধার

নাসিরনগরে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দেড় মাস পর ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক

কে এই গডফাদার মামুন ?ফেনীর সীমান্তজুড়ে বেপরোয়া চোরাকারবারিরা

ইরানের জন্য ‘ভয়ঙ্কর অশনিসংকেত’, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের হাজার হাজার প্যারাট্রুপার