টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 16 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রথযাত্রা উদযাপন

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
July 16, 2026 9:50 pm

নাসিরনগর উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের ঐতিহ্যবাহী রথযাত্রা উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার ১৬ জুলাই বিকালে বিভিন্ন মন্দিরের উদ্যোগে রথযাত্রা উপলক্ষে দিনব্যাপী চলে জগন্নাথদেবের পূজা অর্চনা, হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় গীতা পাঠ, আলোচনা সভা, আরতি কীর্তন, ভাগবত কথা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহাপ্রসাদ বিতরণসহ নানা আয়োজন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নাসিরনগর সদর পশ্চিম পাড়া জগন্নাথ মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় গৌর মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, প্রতিবছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে শ্রী শ্রী জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার রথযাত্রা অনুষ্ঠিত হয়।

রথযাত্রা উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন, গৌর মন্দির কমিটির সভাপতি কাজল জ্যাতি দত্ত, সাধারণ সম্পাদক সবুজ দাস, পূজা উৎযাপন ফ্রন্ট উপজেলা সভাপতি প্রিয়তোষ আচার্য্য হিন্দু বুদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অনাথ বন্ধু দাস প্রমুখ।

এছাড়াও শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে উপজেলার ফান্দাউক শ্রী শ্রী পাগল শংকর জিউর মন্দির ও ইসকন মন্দির কর্তৃক আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা শাহীনা নাছরিন ও নাসিরনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফান্দাউক ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম সহ মন্দির কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক বৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।

উৎসব নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ৯ দিনব্যাপী এই উৎসব আগামী ২২ জুলাই ‘উল্টো রথযাত্রা’র মধ্য দিয়ে শেষ হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিমানবন্দর বাবুস সালাম মার্কেটে চাঁদাবাজদের হামলা লুটপাট, পুলিশের ভুমিকা রহস্যজনক

মায়ের মৃত্যুতে ছেলে যুগ্ম-সচিব এ কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে :জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বীরগঞ্জে বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা কর্মশালা

প্রাইম ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি হলেন নাসিরনগরের রায়হান মিয়া

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন

সাভারে বিএনপির বিক্ষোভ মিছিল, ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ প্রতিবাদে সরব নেতাকর্মীরা

ককটেল বিস্ফোরণের মন্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত : ডিএমপি

বিশ্বকাপের সময় ঢাবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

ধানমন্ডির লেকের পানিতে ভাসছিল এক যুবকের মরদেহ

ত্যাগ, সাহস ও আদর্শের প্রতীক— সাভারের তরুণ নেতা নাহিদুল ইসলাম নাহিদ