টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 17 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বর্ষার রঙে মাতল ঢাকা আয়োজনের অর্থ যাচ্ছে বন্যা তহবিলে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 17, 2026 8:29 pm

জানালার বাইরে মেঘের আনাগোনা কিংবা ছাদের কার্নিশে বৃষ্টির অঝোর ধারা- শহুরে যান্ত্রিকতায় শ্রাবণের স্মৃতি এখন ফ্রেমে বন্দি। তবুও শহুরে মনও ভিজতে চায় শ্রাবণের অঝোর ধারায়। তাই নগরীর তিন শতাধিক নৃত্যশিল্পী ছন্দগীতে মাতিয়ে তুললেন এক সকাল। সেই আয়োজনে সামিল হন হাজারো মানুষ।

গতকাল শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অর্থী আহমেদ ড্যান্স একাডেমির আয়োজন করে ‘ঘনঘটা-২’ শিরোনামের নৃত্য উৎসব। একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী অর্থী এ আয়োজনের আদ্যোপান্ত সাজিয়ে তুলেছিলেন বর্ষার চিরচেনা রূপে। ‘ঘনঘটা- ২’ হয়ে উঠেছিল গ্রামবাংলার বর্ষা উৎসবের রূপান্তর। আগত দর্শক সাবিনা ইয়াসমীনের ভাষ্যে, এই নৃত্য প্রযোজনাটি কেবল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল না, এটি ছিল শিকড়ের কাছে ফেরার এক আকুল আবেদন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নৃত্যানুষ্ঠানের সূচনা হয় শিল্পী নির্ঝর চৌধুরীর রাগভিত্তিক ক্লাসিক্যাল পরিবেশনা ‘আল্লাহ মেঘ দে, পানি দে’ গানের মধ্য দিয়ে। এরপর মঞ্চে একে একে পরিবেশিত হয় ১৬টি ভিন্ন ঘরানার নৃত্য।

সাংস্কৃতিক গণ্ডি কিংবা বয়সের কোনো বাঁধাধরা নিয়ম ছিল না এই আয়োজনে। ৩ বছর বয়সী শিশু থেকে শুরু করে ৭০ বছরের প্রবীণ; নানা বয়সী মানুষ এই আয়োজনে মঞ্চে উঠেন। এ আয়োজনে বেশ ক’জন নৃত্যশিল্পী সামিল হন; যারা এর আগে কখনও মঞ্চে উঠেননি।

ভরতনাট্যমের লয় থেকে শুরু করে কত্থকের দ্রুত চক্র, আবার কখনো বাংলার মাটির ঘ্রাণমাখা লোকনৃত্য- ১৬টি ভিন্ন কোরিওগ্রাফিতে বর্ষাকে জীবন্ত করে তোলা হয়েছিল চারুকলার মঞ্চে।

এবারের ‘ঘনঘটা’র বিশেষত্ব ছিল মানবিক আবেদন। পার্বত্য চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত জনপদের জন্য অর্থ সহযোগিতাও ছিল এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। দর্শকরা চারুকলা অনুষদে ‘জাগো ফাউন্ডেশন’-এর বুথ ছিল। অনুষ্ঠান উপভোগ করতে আসা দর্শকরা স্বেচ্ছায় বানভাসি মানুষের জন্য আর্থিক অনুদান দিয়েছেন সেখানে।

আয়োজক অর্থী আহমেদ বলেন, ‘নিত্যদিনের জীবনসংগ্রাম আর যান্ত্রিকতার ব্যস্ততায় ঢাকাবাসী যেন প্রকৃতির এই অপরূপ পরিবর্তন ও বর্ষার সৌন্দর্য উপভোগ করতেই ভুলে গেছে। আমাদের এই প্রয়াস ছিল নগরবাসীকে প্রকৃতির সাথে মেলানোর এক ক্ষণিক সুযোগ করে দেওয়া। একইসঙ্গে দেশের চলমান দুর্যোগে বন্যার্তদের পাশে দাঁড়ানোটাও আমাদের নৈতিক দায়িত্ব ছিল।’

## জয়ন্ত সাহা

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মার্চ মাসে ৬১৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৯, আহত ১৫৪৮

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

নির্বাচনী প্রচার প্রচারণা শুরুর প্রথম দিনেই ঢাকা-১৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী জনাব সৈয়দ আবু বকর সিদ্দিক (সাজু)’র ফুটবল মার্কার গণসংযোগে মুখর মিরপুর- শাহ্আলী দারুস সালামের জনপদ

ইরানে শাসনব্যবস্থার পরিবর্তন ঘটিয়েছি: নতুন দাবি ট্রাম্পের

জাতীয় সংসদ ভবনে ফাটল ও চুইয়ে পড়ে বৃষ্টির পানি, স্পিকারের দৃষ্টি আকর্ষণ

তারুণ্যনির্ভর সংগঠন “তাজকিয়া”র দেড়যুগপূর্তি উৎসব ও বার্ষিক সাধারণ সভা

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না : রিজভী

ইরানকে মস্কোর ‘বিশ্বস্ত বন্ধু’ বলে পাশে থাকার অঙ্গীকার পুতিনের

আওয়ামী লীগ আমলের প্রকল্পে জনস্বার্থ প্রাধান্য পায়নি : বিদ্যুৎমন্ত্রী

ইসরাইলসহ মধ্যপ্রাচ্য-জুড়ে যথাযথ জবাব দিচ্ছে! ইরান কাতার বাহরাইন আমিরাত ও কুয়েতে বিক্ষোরণ!