টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 18 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তিন মহাদেশের ছয় দেশে বসবে ২০৩০ ফুটবল বিশ্বকাপ আসর

প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
July 18, 2026 9:06 pm

২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার আগেই শুরু হয়েছে ২০৩০ বিশ্বকাপ নিয়ে আলোচনা। ফুটবলের সবচেয়ে বড় আসরের শতবর্ষ উপলক্ষে এবার ইতিহাসে প্রথমবারের মতো তিন মহাদেশের ছয়টি দেশে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ।

বিশ্বকাপের ২৪তম আসরের মূল আয়োজক মরক্কো, স্পেন ও পর্তুগাল। তবে ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপের শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে উদ্বোধনী ম্যাচ হবে দক্ষিণ আমেরিকার তিন দেশ- উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রথম বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওর ঐতিহাসিক এস্তাদিও সেন্টেনারিও স্টেডিয়ামে। শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে এবারও সেখানে একটি উদ্বোধনী ম্যাচ আয়োজন করা হবে। এছাড়া আর্জেন্টিনার বুয়েন্স এইরেসের এস্তাদিও মনুমেন্টাল এবং প্যারাগুয়ের আসুনসিওনের এস্তাদিও ওসভালদো ডোমিঙ্গেজ দিব স্টেডিয়ামেও একটি করে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে।

এরপর টুর্নামেন্টের বাকি সব ম্যাচ অনুষ্ঠিত হবে ইউরোপ ও আফ্রিকায়। স্পেনের মাদ্রিদ, বার্সেলোনা, সেভিয়া, বিলবাও, সান সেবাস্তিয়ান, সারাগোসা, লাস পালমাস, ভ্যালেন্সিয়া ও ভিগো শহরে ম্যাচ হবে। পর্তুগালের লিসবন ও পোর্তো এবং মরক্কোর কাসাব্লাঙ্কা, রাবাত, মারাকেশ, আগাদির, ফেজ ও তাঞ্জিয়ারের স্টেডিয়ামগুলোও ম্যাচ আয়োজন করবে।

আয়োজক হওয়ায় মরক্কো, স্পেন, পর্তুগাল, উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে।

ফিফার সূচি অনুযায়ী, ২০৩০ সালের ৮ ও ৯ জুন উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ১৩ বা ১৪ জুন মূল উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে টুর্নামেন্টের বাকি অংশ। ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ জুলাই। তবে ফাইনালের ভেন্যু এখনও ঘোষণা করেনি ফিফা।

২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮ দল অংশ নিচ্ছে এবং ম্যাচ হচ্ছে ১০৪টি। এই নতুন কাঠামো সফল হলে ২০৩০ বিশ্বকাপেও ৪৮ দলের ফরম্যাট বহাল থাকতে পারে। যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি ফিফা।

তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবলের ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনের প্রস্তাবও বিবেচনায় রয়েছে। এ প্রস্তাব বাস্তবায়িত হলে দক্ষিণ আমেরিকার তিন আয়োজক দেশেও আরও বেশি ম্যাচ আয়োজনের সুযোগ তৈরি হবে।

এছাড়া বিশ্বকাপের বাছাইপর্ব নিজ নিজ মহাদেশীয় ফুটবল সংস্থার তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে। ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা নতুন চ্যাম্পিয়ন্স লিগ-ধাঁচের বাছাইপর্ব চালুর পরিকল্পনা করছে। অন্যদিকে কনকাকাফ ২০৩০ বিশ্বকাপের বাছাইপর্ব শুরু করবে ২০২৭ সালের সেপ্টেম্বরে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সংসদে ‘ভোটার তালিকা সংশোধন বিল ২০২৬’ পাশ

ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে সিলেট নগরীতে খাদ্য সামগ্রী বিতরণ

রাজারহাটের মানবিক নেতা শাহাদাৎ হোসেন লাল জনপ্রিয়তার শীর্ষে

রূপনগরের জনপ্রিয় ওসি মোকাম্মেল হককে প্রত্যাহার, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

মাইজউদ্দিন হত্যার প্রধান আসামি মনির গ্রেফতার

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা পৌঁছালো বীরগঞ্জের ৩৩১জন দরিদ্র মানুষের ঘরে

হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ ৬ আগস্ট

পুলিশকে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে: আইজপি

সৌদির সঙ্গে মিল রেখে রাজশাহীর পুঠিয়ায় ঈদ উদযাপন

তিতাসে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের কারণ দর্শানোর প্রতিবাদ