টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 12 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজারহাটের মানবিক নেতা শাহাদাৎ হোসেন লাল জনপ্রিয়তার শীর্ষে

প্রতিবেদক
রেজাউল হক
July 12, 2026 8:03 pm

আসন্ন রাজারহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সাধারণ জনগণের কাছে দোয়া ও সমর্থন চেয়ে আনুষ্ঠানিক গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় শুরু করেছেন সমাজসেবক শাহাদাৎ হোসেন লাল।

​ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, হাট-বাজার এবং পাড়া-মহল্লায় সাধারণ মানুষ সহ সর্বস্তরের মানুষের কাছে সমর্থন ও ভালোবাসা কামনা করেন। সেই সাথে মাদক মুক্ত রাখতে ইউপির স্কুল, মাদ্রাসা এবং কলেজে বিভিন্ন খেলাধুলার সরণ জাম বিতরণ করে আসছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

গণসংযোগকালে শাহাদাৎ হোসেন লাল বলেন, “রাজারহাট ইউনিয়নের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে একটি আধুনিক, মাদকমুক্ত এবং ডিজিটাল ইউনিয়ন গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। জনগণের নাগরিক অধিকার নিশ্চিত করতে এবং স্থানীয় অবকাঠামোগত উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই।” এবং আমি ক্ষমতার লোভ বা ব্যক্তিগত স্বার্থে নির্বাচনে আসিনি। রাজারহাট ইউনিয়নকে একটি বৈষম্যহীন ও জনবান্ধব আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। দীর্ঘদিন ধরে জনগণের পাশে থেকে কাজ করছি, আগামীতেও সুখে-দুঃখে তাদের পাশে থাকতে চাই।

তিনি আরও জানান, দীর্ঘ দিন ধরে তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছেন। ইউনিয়নের সর্বস্তরের জনগণের দুঃখ-দুর্দশায় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি আসন্ন নির্বাচনে সকলের কাছে দোয়া, আর্শীবাদ ও ভালোবাসা সহ সর্বাত্মক সমর্থন প্রত্যাশা করেছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হাম ও উপসর্গ দেশে দীর্ঘ হচ্ছে লাশের সারি, একদিনে প্রাণ কাড়ল আরও ৫ শিশুর, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫৫ জনে

বুধ-বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে চলবে ভার্চুয়াল আদালত

ট্রেনে কাঁটা পড়ে এক শ্রমিকের শরীর থেকে পা  বিচ্ছিন্ন

আগ্রাসনকারীরা ইচ্ছাকৃতভাবে ইরানে ‘পারমাণবিক’ বিপর্যয় ঘটাতে চাইছে: রাশিয়া

ডিজিটাল হেলথ কার্ডে রোগীর সকল তথ্য রেকর্ড থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

ধানের শীষে ভর করে চট্টগ্রাম-৬ আসনে ইতিহাস গড়লেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

নানিয়ারচরে সেনাবাহিনীর অভিযানে চুরি হওয়া বিপুল পরিমাণ সেগুন কাঠ উদ্ধার

তিন ধরনের নতুন নোট ছাড়লো বাংলাদেশ ব্যাংক

শাপলা চত্বর হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ

জাতিসংঘ মহাসচিবের বার্তা আন্তর্জাতিক বয়স্ক ব্যক্তি দিবসে